মূল লেখায় যান
সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা এইমাত্রঅন্যান্য মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, সবাই জীবিত উদ্ধার এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে ১০ জেলেসহ ট্রলারডুবি, সবাই জীবিত উদ্ধার শরীয়তপুরে ভুয়া চিকিৎসকে তিন মাসের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে ভুয়া চিকিৎসকে তিন মাসের কারাদণ্ড চুক্তির মেয়াদ বাড়ল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির এইমাত্রঅন্যান্য চুক্তির মেয়াদ বাড়ল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির চট্টগ্রামে হাক্কানী পেপার মিলে অগ্লিকান্ড: কোটি টাকা ক্ষতির আশঙ্কা এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে হাক্কানী পেপার মিলে অগ্লিকান্ড: কোটি টাকা ক্ষতির আশঙ্কা নালিতাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা এইমাত্রঅন্যান্য কুমিল্লায় চলন্ত স্লিপার কোচে ভয়াবহ আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা তিন মাস কাদায় বন্দি ৪ মহিষ, ইউএনওর হস্তক্ষেপে মিলল মুক্তি এইমাত্রঅন্যান্য তিন মাস কাদায় বন্দি ৪ মহিষ, ইউএনওর হস্তক্ষেপে মিলল মুক্তি
অন্যান্য

হালুয়াঘাটে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদক:
হালুয়াঘাটে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কালিয়ানীকান্দা নতুন বাজারে এলাকার সচেতন নাগরিকবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা রশিদ ডাক্তার, সৈয়দ আলী, আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মাসুদ রানা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, যুবদল নেতা আব্দুল মালেক, শ্রমিক নেতা মাসুদ রানা, কালাম, রিপন, সাবেক ছাত্রদলের নেতা হুমায়ুন কবির, কাঞ্চন, নজরুল ইসলাম, খায়রুল ডাক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। বিশেষ করে তরুণ সমাজ মাদকের কারণে বিপথে পরিচালিত হচ্ছে, যা পরিবার ও সমাজে নানা ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। তারা মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা হালুয়াঘাটকে মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অংশগ্রহণকারীরা প্রশাসনের প্রতি মাদক নির্মূলে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

পরে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কালিয়ানীকান্দা নতুন বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেয়।