মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি এইমাত্রঅন্যান্য নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি এইমাত্রঅন্যান্য মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর এইমাত্রঅন্যান্য নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ এইমাত্রঅন্যান্য বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান এইমাত্রঅন্যান্য দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
রাজনীতি

লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে লোকাল বাসে চলাচলের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিটি নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ছবিগুলো স্থানীয় সময় শুক্রবারের (১ আগস্ট) বলে জানা যায়। ছবিতে দেখা যায় লন্ডনের শহরের উত্তরে একটি বাসস্টপে অপেক্ষমাণ তারেক রহমান। হাতে মোবাইল, পরনে হালকা নীল শার্ট, খাকি রঙের প্যান্ট, আর পায়ে সাধারণ একজোড়া স্নিকার্স।

অন্য ছবিতে দেখা যায়, একটি লাল ডাবল-ডেকার বাসে সবার সঙ্গে তিনি বাসটিতে চড়েছেন।

বিএনপির মিডিয়া সেল থেকে ছবিগুলো শেয়ার করে লেখা হয়, ‘আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন। যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।’

মোহাম্মদ শামসুদ্দিন নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘তারুণ্যের অহংকার তারেক রহমান, বাংলাদেশের প্রাণ’।

মোশারফ নামে এক ব্যবহারকারী লিখেছেন, ‘তরুণ যুবকের আইডল’।

বিএনপির মিডিয়া সেলে ছবিগুলো পোস্টের ৮ ঘণ্টায় ৩৮ হাজার প্রতিক্রিয়া পড়েছে। পোস্টটিতে ৪ হাজার ৩শর বেশি ব্যবহারকারী মন্তব্য করেছেন ও ৫ হাজার ৭শর বেশি শেয়ার হয়েছে।