মূল লেখায় যান
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ এইমাত্রঅন্যান্য ৪ বগি লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ কুমিল্লায় বোনের হাতে ভাই খুনের অভিযোগ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় বোনের হাতে ভাই খুনের অভিযোগ সৌদিতে সকল বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা এইমাত্রঅন্যান্য সৌদিতে সকল বাংলাদেশি প্রবাসীদের জরুরি সতর্কবার্তা নোবিপ্রবিতে সরকারি HEAT-ATF প্রজেক্টের  ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য নোবিপ্রবিতে সরকারি HEAT-ATF প্রজেক্টের  ইনসেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত দুর্ঘটনায় জনপ্রিয় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু এইমাত্রঅন্যান্য দুর্ঘটনায় জনপ্রিয় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু মেসি বনাম রোনালদো সম্ভাব্য ম্যাচ ঘিরে আকাশছোঁয়া টিকিট মূল্য এইমাত্রঅন্যান্য মেসি বনাম রোনালদো সম্ভাব্য ম্যাচ ঘিরে আকাশছোঁয়া টিকিট মূল্য বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য বিশ্বকাপ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার এইমাত্রঅন্যান্য অবৈধ চায়না জাল তৈরির কারখানায় অভিযান: প্রায় ৪৪ লক্ষ টাকার জাল উদ্ধার
রাজনীতি

এনসিপির ২৪ দফায় যা বলা আছে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
এনসিপির ২৪ দফায় যা বলা আছে

‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের, আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।

এনসিপির ২৪ দফা ইশতেহারের মূল বিষয়গুলো হলো౼

১. নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক

২. জলুাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার

৩. গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার

৪. ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার

৫. সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন

৬. জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

৭. গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার

৮. স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ

৯. সর্বজনীন স্বাস্থ্য

১০. জাতি গঠনে শিক্ষানীতি

১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব

১২. ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা

১৩. নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন

১৪. মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি

১৫. তারুণ্য ও কর্মসংস্থান

১৬. বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি

১৭. টেকসই কৃষি ও খাদ্যে সার্বভৌমত্ব

১৮. শ্রমিক-কৃষকের অধিকার

১৯. জাতীয় সম্পদ ব্যবস্থাপনা

২০. নগরায়ণ, পরিবহন ও আবাসন পরিকল্পনা

২১. জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা

২২. প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার

২৩. বাংলাদেশপন্থি পররাষ্ট্রনীতি এবং

২৪. জাতীয় প্রতিরক্ষা কৌশল

ঘোষণা শেষে নাহিদ ইসলাম বলেন, আজ থেকে ঠিক এক বছর আগে এই শহীদ মিনারেই আমরা শপথ নিয়েছিলাম এই দেশকে স্বৈরাচারের হাত থেকে মুক্ত করব। আপনারা সেই আহ্বানে সাড়া দেওয়ায় আমরা সবাই মিলে ফ্যাসিবাদী শাসনকে পরাজিত করেছি এবং দেশের ওপর নিজেদের কর্তৃত্ব ফিরিয়ে নিয়েছি।

আজ আবারও এই শহীদ মিনার থেকে আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি– আসুন আমরা সবাই মিলে আমাদের সেকেন্ড রিপাবলিক গঠনে এই ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করে সব নাগরিকের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ি।

২৪ দফা ইশতেহারের বিস্তারিত

https://drive.google.com/file/d/1e27xIyLotroRyq3ZGEFz77304Tp-Pe6_/view