মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার এইমাত্রঅন্যান্য পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের এইমাত্রঅন্যান্য ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট এইমাত্রঅন্যান্য পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল এইমাত্রঅন্যান্য একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল
রাজনীতি

কক্সবাজার যাওয়ায় এনসিপির ৫ নেতার ওপর দেওয়া শোকজ প্রত্যাহার

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
কক্সবাজার যাওয়ায় এনসিপির ৫ নেতার ওপর দেওয়া শোকজ প্রত্যাহার

আগস্টের ৫ তারিখ কক্সবাজার ভ্রমণে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ দলের পাঁচ নেতাকে দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে দলটি। শনিবার (১৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর কাছে পৃথকভাবে পাঁচটি কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছিল। পরবর্তীতে তারা দপ্তর মারফত আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর নোটিশের জবাব প্রদান করেন।

এনসিপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের জবাব বিশ্লেষণে দেখা গেছে সংশ্লিষ্ট ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি। তাই আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট কক্সবাজার সফরের ঘটনায় এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল দলটি। ওই সফরটি হয়েছিল জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিন।