মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার এইমাত্রঅন্যান্য পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের এইমাত্রঅন্যান্য ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট এইমাত্রঅন্যান্য পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল এইমাত্রঅন্যান্য একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল
রাজনীতি

আ.লীগ কার্যালয়ে এবার বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
আ.লীগ কার্যালয়ে এবার বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এবার বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। কার্যালয়টিতে তারা নিয়মিত বসছে বলে জানা গেছে।

সম্প্রতি বেলকুচি পৌরশহরের চালা এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ের দ্বিতল ভবনটিতে হঠাৎ করেই বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি উপজেলা শাখার সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়। তবে ভবনটির বামদিকে এখনো বিএনপির সাইনবোর্ড রয়েছে।

জানা যায়, ২০১৭ সালে দোতলা ওই কার্যালয়টি নির্মাণ করেন আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ৬ আগস্ট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডলের নেতৃত্বে কার্যালয়টি দখল করে বিএনপির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলেও বিএনপির সাইনবোর্ড সরানো হয়নি। সম্প্রতি কার্যালয়টিতে বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড টাঙানো হয়েছে। এ নিয়ে সাংবাদিকসহ সব মহলে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, বেলকুচিতে যারা মূল ধারার সাংবাদিক তাদের কেউ এই সংগঠনের সঙ্গে জড়িত নেই। নাম স্বর্বস্ব কিছু অনলাইন পত্রিকার পরিচয়ধারীরা এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। তারাই এই রাজনৈতিক কার্যালয়টিতে সাইনবোর্ড টানিয়েছে। সাংবাদিকরা জাতির বিবেক। তারা কখনোই কোনো দলীয় কার্যালয় কিংবা কারও ভবন দখলে নিয়ে নিজেদের অফিস করতে পারে না বলে দাবি সচেতন মহলের।

এ বিষয়ে বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের ওই কার্যালয়টিতে বিএনপির সাইনবোর্ড টাঙানো হলেও এখন পর্যন্ত সেখানে বিএনপির কেউ বসেনি। কয়েক দিন ধরে বাংলাদেশ প্রেস ক্লাব নামে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছে। সেখানে তারা বসেও বলে শুনছি। বাংলাদেশ প্রেস ক্লাব নামে সংগঠনটির সাংবাদিকরা কেউ মূল ধারার সাংবাদিকতায় জড়িত নয় বলেও জানান তিনি।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল বলেন, জায়গাটা আমাদের পৈতৃক সম্পত্তি। ২০০৯ সালের আগে এখানে বিএনপির কার্যালয় ছিল। সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস এবং উনার মেয়ে জামাই ও জামাইয়ের ভাইয়েরা সেটি দখল করে। ৫ আগস্টের পর আমাদের লোকজন সাইনবোর্ড লাগালেও আমরা কেউ সেখানে বসি না। কারণ জায়গা আমার হলেও ভবনটি আওয়ামী লীগের। আমি ৭-৮ দিন ভারত ছিলাম। এর মধ্যে সেখানে বাংলাদেশ প্রেস ক্লাবের সাইনবোর্ড কারা লাগিয়েছে বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে বাংলাদেশ প্রেস ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি কেরামত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।