মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার এইমাত্রঅন্যান্য পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের এইমাত্রঅন্যান্য ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট এইমাত্রঅন্যান্য পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল এইমাত্রঅন্যান্য একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল
রাজনীতি

বাঁশখালীতে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বাঁশখালীতে বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজার এলাকায় ঘটনার সূত্রপাত হয়। 

এ ঘটনায় রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এর আগে খবর পেয়ে স্থানীয় বাহারছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর চড়াও হয় বিএনপি কর্মীরা। পুলিশ সদস্যরা উপকূলীয় জেনারেল হাসপাতালে আশ্রয় নেয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ মাদ্রাসা মসজিদে কুরআন ক্লাসের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। সেখানে তাদের কর্মসূচিতে বাঁধা দেয় স্থানীয় ছাত্রদল কর্মীরা। পরে বিএনপি ও ছাত্রদল কর্মী নয়ন ও তানভীরের নেতৃত্বে ১০-১২ জন গিয়ে তাদের ওপর হামলা চালায়। বিষয়টি স্থানীয় পর্যায়ে মীমাংসার জন্য সন্ধ্যায় বিএনপি ও জামায়াত কর্মীরা মোশাররফ আলী মিয়ার বাজারে জড়ো হন। এসময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে চারজন পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত করার চেষ্টা করেন। এসময় বিএনপি কর্মীরা তাদের ওপর হামলা চালায়। পুলিশ সদস্যরা পালিয়ে গিয়ে উপকূলীয় জেনারেল হাসপাতালে আশ্রয় নেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিকালে শিবিরের কর্মসূচিতে একজনকে জোর করে নেওয়ার অভিযোগ করেছেন বিএনপি কর্মীরা। এর জের ধরে জামায়াত ও বিএনপির উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।