মূল লেখায় যান
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এইমাত্রঅন্যান্য ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা এইমাত্রঅন্যান্য ১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা এইমাত্রঅন্যান্য নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত এইমাত্রঅন্যান্য বন্দরে জাহাজে ভয়াবহ হামলা, ৪ ভারতীয় নিহত ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান এইমাত্রঅন্যান্য ইইউবির নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ, বিভ্রান্তিকর তথ্য সংশোধনের আহ্বান ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা এইমাত্রঅন্যান্য ফাইনালের পর আর্জেন্টিনার আচরণ নিয়ে তদন্তে নামছে ফিফা স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান এইমাত্রঅন্যান্য স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’ এইমাত্রঅন্যান্য বিশ্বচ্যাম্পিয়ন রদ্রির কণ্ঠে মেসি বন্দনা, ‘তিনি ফুটবলের প্রতীক’
রাজনীতি

বাগদান সম্পন্নের পর হান্নান মাসউদকে নিয়ে পোস্ট ভাইরাল, জানা গেল প্রকৃত ঘটনা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বাগদান সম্পন্নের পর হান্নান মাসউদকে নিয়ে পোস্ট ভাইরাল, জানা গেল প্রকৃত ঘটনা

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) নেত্রী শ্যামলী সুলতানা জেদনীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জীবনের নতুন এই অধ্যায় শুরুর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিয়ে একটি পোস্ট ভাইরাল হয়েছে। খবর প্রকাশের পর থেকেই তার বাগদত্তা জেদনীকে নিয়ে আলোচনা শুরু হয়। তার আইডি থেকে হান্নান মাসউদকে কটাক্ষ করে দেওয়া পোস্টের স্ক্রিনশট বেশ ভাইরাল হতে শুরু করে। ‘শ্যামলী সুলতানা জেদনী ২ মাস আগে হান্নান মাসউদকে ভিক্ষুকের বাচ্চা বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবং এরপর জেদ থেকেই হান্নান মাসউদ সেই মেয়েকে জোরপূর্বক বিয়ে করছেন’ শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। তবে দাবিটি মিথ্যা বলে জানিয়েছে ফ্যাক্ট চেক সাইট রিউমার স্ক্যানার।

রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, বাগছাস নেত্রী শ্যামলী সুলতানা জেদনী ফেসবুকে এনসিপি নেতা হান্নান মাসউদকে উদ্দেশ্য করে ‘ভিক্ষুকের বাচ্চা’ বলে কোনো পোস্ট দেননি বরং, গত ১১ জুনে হান্নান মাসউদকে নিয়ে করা ভিন্ন এক পোস্টের ক্যাপশন বিকৃত করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। এ বিষয়ে অনুসন্ধানে শ্যামলী সুলতানা জেদনীর ফেসবুক অ্যাকাউন্টে গত ১১ জুনে হান্নান মাসউদকে উদ্ধৃত করে দেওয়া একটি পোস্ট খোঁজে পাওয়া যায়। ওই পোস্টে সংযুক্ত ছবি, পোস্টের তারিখ এবং অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারে থাকা ছবির হুবহু মিল রয়েছে। তবে, এই পোস্টটির ক্যাপশনের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত স্ক্রিনশটে থাকা পোস্টের ক্যাপশনের কোনো মিল নেই।

এ ছাড়া শ্যামলী সুলতানা জেদনীর ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত ক্যাপশনের কোনো পোস্ট খোঁজে পাওয়া যায়নি। যা থেকে নিশ্চিত হওয়া যায়, জেদনীর এই পোস্টটি সম্পাদনা করেই আলোচিত দাবি সংবলিত স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে।

মূল পোস্টের ক্যাপশনে, শ্যামলী সুলতানা জেদনী লিখেছেন, ‘হান্নান মাসউদের নেতৃত্বকে আপনারা অস্বীকার করছেন, গুলিবিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন, মশকরা করছেন। অথচ আপনাদের উচিত ছিল, যাদের কারণে গুলিবিদ্ধ হইছে তাদের উৎখাত করার বন্দোবস্ত করা।’

অর্থাৎ, হান্নান মাসউদকে কটাক্ষ করে শ্যামলী সুলতানা জেদনী ফেসবুকে এমন কোনো পোস্ট করেননি। তার নাম দাবি করে প্রচারিত স্ক্রিনশটটি সম্পাদিত।