মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার এইমাত্রঅন্যান্য পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের এইমাত্রঅন্যান্য ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট এইমাত্রঅন্যান্য পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল এইমাত্রঅন্যান্য একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল
রাজনীতি

জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত জানালেন নাহিদ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত জানালেন নাহিদ

ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিদ্ধান্ত জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নটা কীভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরেই আমরা স্বাক্ষর করব।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা জুলাই সনদ নিয়ে কথা বলেছি। যেহেতু জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সেখানে অংশ নেয়নি। ফলে আমরা আমাদের অবস্থান সরকারের কাছেও তুলে ধরেছি। ঐকমত্য কমিশনের কাছেও আমরা তুলে ধরেছি। আমরা সেই কথাগুলোই পুনরব্যক্ত করেছি, জুলাই সনদের শুধু কাগজের মূল্যে আমরা বিশ্বাসী নই। এটি কীভাবে বাস্তবায়ন হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরেই আমরা স্বাক্ষর করব।

তিনি বলেন, জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি। প্রধান উপদেষ্টা এ আদেশ জারি করবেন। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা সেটার একমাত্র বৈধতা প্রধান উপদেষ্টারই আছে। সেটার আইনি এবং রাজনৈতিক কারণ আমরা ওনার সামনে তুলে ধরেছি।

এনসিপির আহ্বায়ক বলেন, নোট অব ডিসেন্টের বিষয়েও আমরা বলেছি। নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না। কেননা সবাই এই বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে। জুলাই সনদে যেই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোতে গণভোটে যাবে এবং গণভোটের মাধ্যমে অনুমোদিত হলে পরবর্তী সংসদ সংস্কারকৃত একটি নতুন সংবিধান তৈরি করবে। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে ঐকমত্য কমিশন সুপারিশ দিবে, সরকার সেই অনুযায়ী কী সিদ্ধান্ত নেয় সেটার ওপর নির্ভর করে আমরা জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টি বিবেচনা করব।

তিনি বলেন, সরকারের কাছে আমরা আমাদের দাবি জানিয়েছি। এই দাবিগুলো যাতে বিবেচনা করা হয় এবং সরকার যাতে সেই পথে সেইভাবে যৌক্তিকভাবে এই জুলাই সনদ বাস্তবায়নে আগায় সেই বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি।