মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার এইমাত্রঅন্যান্য পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের এইমাত্রঅন্যান্য ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট এইমাত্রঅন্যান্য পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল এইমাত্রঅন্যান্য একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল
রাজনীতি

বিএনপির যুগ্ম মহাসচিব হলেন সিলেটের হুমায়ুন কবির

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বিএনপির যুগ্ম মহাসচিব হলেন সিলেটের হুমায়ুন কবির

বিএনপির সাংগঠনিক কাঠামোতে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা সিলেটের হুমায়ুন কবিরকে বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে অবগত করা হলো।

বিএনপির দলীয় সূত্র থেকে জানা যায়, সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন হুমায়ুন কবির। কূটনৈতিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক যোগাযোগে দক্ষ হুমায়ুন কবিরকে এই পদে আনার মাধ্যমে বিএনপি তাদের বৈদেশিক কার্যক্রম আরও গতিশীল করতে চায়।
বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক জোরদার ও কূটনৈতিক পরিমণ্ডলে দলের উপস্থিতি শক্তিশালী করতেই তাকে এ পদে আনা হয়েছে। নতুন দায়িত্বে থেকে তিনি বিএনপির আন্তর্জাতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবেন বলে আশা করা হচ্ছে।