মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
রাজনীতি

অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না, এটা হাস্যকর

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না, এটা হাস্যকর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে থাকা সুপারিশ ২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ পাস না করলে অটোমেটিক পাস হয়ে যাবে, এটা হাস্যকর। পরীক্ষায় অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না। জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই এমন সুপারিশ করেছে। তবে আইনানুগ ও সাংবিধানিক ভিত্তি বিবেচনায় সরকার একটা সিদ্ধান্ত নেবে বলে আশা করি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

এর আগে, বিকেল ৪টার দিকে সালাহউদ্দিন আহমদসহ বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল সচিবালয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটভুক্ত হয়ে নির্বাচন করলেও প্রত্যেক দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত— এমন বিধান আরপিওর আগের আইন বহাল রাখার অনুরোধ জানাতে আইন উপদেষ্টার কাছে এসেছি। আইন উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব।’

তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশন আজকে তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ায় ধন্যবাদ জানাচ্ছি। তবে এই প্রতিবেদনে কিছু অনৈক্য তৈরি হয়েছে, যার সঙ্গে একমত নয় বিএনপি।’

জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্যের বদলে অনেক অনৈক্যের সুপারিশও করেছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো দল বলেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে— সরকারের এ প্রস্তুতিতে আমরা আশ্বস্ত।’

সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিএনপির সঙ্গে এনসিপি জোটভুক্ত হয়ে নির্বাচন করবে কি না, তা বলার সময় এখনো আসেনি।