মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত এইমাত্রঅন্যান্য বিএনপির মুখে জুলাই সনদ, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে কৃষিজমি রক্ষায় লাঙল-কোদাল হাতে কৃষকদের বিক্ষোভ ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ এইমাত্রঅন্যান্য ‘ফাটাকেষ্টর ভাব ধরতে গিয়ে পানি ঘোলা করে খায়’ নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন এইমাত্রঅন্যান্য নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কায় অস্ত্র উঁচিয়েছিলাম: ইশরাক হোসেন কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ এইমাত্রঅন্যান্য নম্বর ব্লক করায় দুই বান্ধবীকে ডেকে নিয়ে মারধর ও জুতাপেটার অভিযোগ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ এইমাত্রঅন্যান্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আবাসন প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬ এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যা: ২৪ ঘণ্টায় মূল আসামিসহ গ্রেপ্তার ৬
রাজনীতি

শাপলা কলি প্রতীকে নির্বাচনে যাবে কি না, স্পষ্ট করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শাপলা কলি প্রতীকে নির্বাচনে যাবে কি না, স্পষ্ট করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, দলীয় প্রতীক হিসেবে শাপলা কলি গ্রহণে তাদের কোনো আপত্তি নেই। নির্বাচন কমিশনের সদ্য প্রকাশিত নতুন প্রতীক বরাদ্দের তালিকার পর বিকেলে সংশোধিত আবেদনে দলটি শাপলা, লাল শাপলা ও শাপলা কলি এই ৩টি প্রতীক অন্তর্ভুক্ত করেছে।

শনিবার (২ নভেম্বর) বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, ‘শাপলা কলি প্রতীকটি ইতোমধ্যেই জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই।’

তিনি বলেন, ‘দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে এনসিপি এবং দলটি মাঠপর্যায়ে নির্বাচন প্রস্তুতি শুরু করেছে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘আমরা এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। জামায়াত যদি ধর্মীয় ফ্যাসিবাদ ত্যাগ করে এবং বিএনপি চাঁদাবাজি ছেড়ে সংস্কারের পথে আসে, তখনই কেবল জোট নিয়ে ভাবা যেতে পারে।’

সম্প্রতি বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির সম্ভাব্য জোট নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, দলটির নেতারা জোট গঠনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এনসিপির শাপলা কলি প্রতীক নিয়ে আগ্রহ ও জনমতের প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে, নতুন এই দলটি আসন্ন নির্বাচনে একটি ভিন্নধারার প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে।