মূল লেখায় যান
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:২৫ অপরাহ্ন
শিরোনাম
অভিভাবকহীন শ্যামনগর: নৈতিক স্খলনের দায়ে কোণঠাসা এমপি গাজী নজরুল ইসলাম এইমাত্রঅন্যান্য অভিভাবকহীন শ্যামনগর: নৈতিক স্খলনের দায়ে কোণঠাসা এমপি গাজী নজরুল ইসলাম মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর শরীয়তপুরে বিদ্যালয়ে যাতায়াতের সড়ক কেটে নালা খনন! ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে বিদ্যালয়ে যাতায়াতের সড়ক কেটে নালা খনন! ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১ এইমাত্রঅন্যান্য দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১ এ বছর ডেঙ্গুতে মৃত্যু তুলনামূলক কম: স্থানীয় সরকারমন্ত্রী এইমাত্রঅন্যান্য এ বছর ডেঙ্গুতে মৃত্যু তুলনামূলক কম: স্থানীয় সরকারমন্ত্রী অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান এইমাত্রঅন্যান্য অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫ বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ এইমাত্রঅন্যান্য বাংলাদেশ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফোরামের আত্মপ্রকাশ
রাজনীতি

নোয়াখালীতে জনতার ঢল, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রতিবেদক: বাংলা ব্রিফ আপডেট:

নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে হাজার হাজার জনতা রাস্তায় নেমেছে। তারা সরকার পতনের এক দফার দাবিতে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শনিবার (৩ আগস্ট) বিকেলে মাইজদী বাজার থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি জিলাস্কুলের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

আন্দোলনের সময় একদল দুর্বৃত্ত নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে কার্যালয়ের প্রথম ও দ্বিতীয় তলার সবকিছু পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ জাগো নিউজকে বলেন, খবর পেয়ে মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আওয়ামী লীগ কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।

জেলা পরিষদের চেয়ারম্যান ও নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু জাগো নিউজকে বলেন, ‘জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কিছুই নেই। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ সব আসবাবপত্র ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়েছে। এর নিন্দা জানাই।’

সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল জাগো নিউজকে বলেন, কোটা আন্দোলনের নামে জামায়াত-শিবিরের দুষ্কৃতকারীরা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দিয়েছে। আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

বৈষম্যবিরোধী আন্দোলনের নোয়াখালী জেলা সমন্বয়কদের একজন নুবায়রা হাফিজ। তিনি জাগো নিউজকে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন অহিংস। তবে শনিবার হাজার হাজার জনতা একাত্মতা প্রকাশ করায় এর নিয়ন্ত্রণ কারও হাতে ছিল না। আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগে ছাত্রদের কেউ জড়িত নয়।’

নোয়াখালী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, পুলিশ চরম ধৈর্যের পরিচয় দিচ্ছে। আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দলীয়ভাবে লিখিত দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।