মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

আগস্টে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস, কোন ভেন্যুতে খেলা হবে?

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
আগস্টে বাংলাদেশ সফরে আসছে নেদারল্যান্ডস, কোন ভেন্যুতে খেলা হবে?

চলতি আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে শেষ মুহূর্তে ভারত বেঁকে বসায় সিরিজটি আর হচ্ছে না। নতুন করে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত। গেল মাসেই আনুষ্ঠানিকভাবে এ খবর নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

যেহেতু ভারত আসছে না, সেক্ষেত্রে একই সময়ে অন্য কোনো দলের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ। জানা গিয়েছে, আইসিসির সহযোগী দেশ নেদারল্যান্ডস তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসতে পারে বাংলাদেশে! বিসিবির একজন পরিচালক ঢাকা পোস্টকে জানান সবকিছু চূড়ান্ত নয়, তবে সিরিজ নিয়ে ইতিবাচক ডাচরা। সিরিজ আয়োজন প্রসঙ্গে দ্রুতই জানা যাবে বিস্তারিত। 

চূড়ান্ত হলে সময়সূচি ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে কোন ভেন্যুতে খেলা হতে পারে তা নিয়েও চলছে জল্পনা। এশিয়া কাপ সামনে রেখে ভালো উইকেটেই প্রস্তুতি সারতে চায় ক্রিকেটাররা। সেক্ষেত্রে ঢাকার বাইরে সিলেট অথবা চট্টগ্রামের যে কোনো এক ভেন্যুতে খেলা হতে পারে বলে আভাস পাওয়া গিয়েছে।

আগামী ৬ আগস্ট থেকে ক্রিকেটাররা একটি স্কিল এবং ফিটনেস ক্যাম্প করবেন বলে জানা গেছে। এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছিলেন নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে পারে টাইগাররা। 

সেই অনুযায়ী চেষ্টা করছে বিসিবি, যদিও লিডিং কোনো দেশ ফাঁকা নেই। এদিকে প্রধান কোচ ফিল সিমন্স ১৫ আগস্ট ঢাকায় ফিরবেন এমনটি জানা গেছে। পাকিস্তান সিরিজ শেষ করে ক্রিকেটাররা নিজ নিজ পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। দেশে কিংবা কেউবা আবার বিদেশে অবস্থান করছেন। কোচিং স্টাফরাও রয়েছেন ছুটির আমেজে।