মূল লেখায় যান
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের মৃত্যু এমপি লাভলুর শোক এইমাত্রঅন্যান্য স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের মৃত্যু এমপি লাভলুর শোক কুমিল্লায় নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কুমিল্লায় নারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি এইমাত্রঅন্যান্য বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি যমুনা ফিউচার পার্কে আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য এইমাত্রঅন্যান্য যমুনা ফিউচার পার্কে আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্ক করল হুতিরা এইমাত্রঅন্যান্য সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে সতর্ক করল হুতিরা মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর এইমাত্রঅন্যান্য মারুবেনি করপোরেশনের সঙ্গে বিভিন্ন খাতে বিনিয়োগ নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর শ্রীবরদীর সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ এইমাত্রঅন্যান্য শ্রীবরদীর সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ এইমাত্রঅন্যান্য দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
খেলা

কোরিয়ার কাছে বড় হার, যে সমীকরণে এশিয়ান কাপে যেতে পারে বাংলাদেশ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
কোরিয়ার কাছে বড় হার, যে সমীকরণে এশিয়ান কাপে যেতে পারে বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় হারে মাঠ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। তবে স্বপ্ন এখনো বেঁচে আছে—সেরা রানার্স-আপ হয়ে টপ-১২ তে জায়গা করে নেওয়ার রেসে এগিয়ে রয়েছে পিটার বাটলার ও আফিদা খন্দকারের ব্রিগেড।

ভিয়েনতিয়েনের নিও লাও স্টেডিয়ামে বাংলাদেশের ম্যাচের শুরুটা ছিল রূপকথার মতো। ১৫ মিনিটে শান্তি মার্ডির বাড়ানো ক্রসে শ্রীমতি তৃষ্ণার নিখুঁত শটে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। এর আগে সাগরিকার শট গোলরক্ষকের হাত ছুঁয়ে ফিরেছিল, আর উইঙ্গার শিখা-শান্তির ধারাবাহিক আক্রমণে ব্যস্ত ছিল কোরিয়ান ডিফেন্স। প্রথম ১০ মিনিটেই চারবার অফসাইড ফাঁদে ফেলে প্রতিপক্ষকে রুখে দেয় বাংলাদেশ রক্ষণভাগ।

কিন্তু ১৯ মিনিটে লি হায়ুনের গোলে সমতায় ফেরে কোরিয়া। বিরতিতে ১-১ থাকলেও দ্বিতীয়ার্ধে কোরিয়ার গতিময় আক্রমণ আর থামাতে পারেনি বাংলাদেশ। একে একে আরও পাঁচ গোল হজম করে ৬-১ ব্যবধানে হার মানতে হয়।

এই হারে বাংলাদেশের গোল ব্যবধান কমে দাঁড়িয়েছে +৫। তিন ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশ এখন সেরা রানার্স-আপের তালিকায় আছে জর্ডান, চাইনিজ তাইপে ও লেবাননের সঙ্গে। বাকি তিন দলেরই পয়েন্ট সমান ৬ হলেও তারা খেলেছে দুটি করে ম্যাচ।

যোগ্যতার সম্ভাবনা:

  • জর্ডান: শেষ ম্যাচে মুখোমুখি হবে হোস্ট উজবেকিস্তানের। কঠিন প্রতিপক্ষ হলেও গোল ব্যবধান (+১১) তাদের সুবিধাজনক অবস্থায় রেখেছে।
  • চাইনিজ তাইপে: শেষ ম্যাচে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে—ফেভারিট অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারলে তাদের গোল ব্যবধান নেমে আসতে পারে বাংলাদেশের নিচে।
  • লেবানন : চীনের বিপক্ষে খেলবে। র‍্যাঙ্কিং ব্যবধান ১০০ ধাপের বেশি, তাই লেবাননের হার প্রায় নিশ্চিত এবং তাদের গোল ব্যবধানও বাংলাদেশের চেয়ে খারাপ।

সব মিলিয়ে, লেবাননের প্রত্যাশিত হার হলে বাংলাদেশ প্রায় নিশ্চিতভাবেই মূলপর্বের টিকিট পাবে। তিনটি বাছাই মিশনই সফলভাবে শেষ করার পথে তারা ৯০% পথ পাড়ি দিয়েছে—এখন শুধু সময়ের অপেক্ষা।