মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

ব্যালন ডি’অরের তালিকায় স্থান না পেয়ে রোনালদো, ‘এটা মনগড়া পুরস্কার’

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ব্যালন ডি’অরের তালিকায় স্থান না পেয়ে রোনালদো, ‘এটা মনগড়া পুরস্কার’

২০২৫ সালের ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকায় জায়গা হয়নি পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ফুটবলার বেছে নেওয়ার এই মর্যাদাপূর্ণ পুরস্কারের মনোনয়ন থেকে বাদ পড়লেন আল নাসরের পর্তুগিজ তারকা।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরের কোনো খেলোয়াড়ই এ বছর ৩০ জনের শর্টলিস্টে নেই। ফলে শুধু রোনালদোই নন, বাদ পড়েছেন লিওনেল মেসিও।

পাঁচবার ব্যালন ডি’অর জয়ী রোনালদো সাম্প্রতিক বছরগুলোতে এ পুরস্কার নিয়ে সমালোচনামুখর। গত বছর ম্যানচেস্টার সিটির রদ্রিকে ভিনিসিয়ুস জুনিয়রের চেয়ে এগিয়ে দিয়ে জয়ী ঘোষণা করায় তিনি ব্যালন ডি’অরকে ‘বিশ্বাসযোগ্যতাহীন’ বলেছিলেন।

৪০ বছর বয়সী রোনালদো সম্প্রতি আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছেন। তার পরবর্তী বড় মঞ্চ হতে পারে ২০২৬ সালের বিশ্বকাপ, যেখানে ভালো পারফরম্যান্সই হয়তো তাকে আবারও মনোনয়নের দৌড়ে ফেরাতে পারে।

২০২৫ সালে পর্তুগাল নেশন্স লিগ জিতলেও, মনোনয়ন পেয়েছেন রোনালদোর তিন সতীর্থ- নুনো মেন্ডেস, জোয়াও নেভেস ও ভিতিনিয়া। তবে এর কৃতিত্ব মূলত এসেছে চ্যাম্পিয়নস লিগ জয়ী প্যারিস সেইন্ট-জার্মেইর হয়ে তাদের পারফরম্যান্সের কারণে।

 

শুক্রবার সন্ধ্যায় Sport.tv-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোকে যখন জিজ্ঞাসা করা হয়, এ বছরের ব্যালন ডি’অর কে জিতবে বলে তিনি মনে করেন, তার সংক্ষিপ্ত উত্তর ছিল — “না, এটা আমার জন্য একপ্রকার মনগড়া পুরস্কার।”

অন্য মনোনীতদের মধ্যে খুব বেশি প্রতিক্রিয়া মেলেনি। স্প্যানিশ মাধ্যম COPE জানিয়েছে, রিয়াল মাদ্রিদ অফিসিয়ালি ব্যালন ডি’অর নিয়ে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে পুরস্কারের দৌড়ে এগিয়ে রয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল ও পিএসজির ওসমান দেম্বেলে। গত বছরের জয়ী রদ্রি হাঁটুর চোটে প্রায় পুরো মৌসুম মাঠের বাইরে ছিলেন, ফলে কয়েক বছরের মধ্যে এবারই প্রথম একজন নতুন বিজয়ীর দেখা মিলতে পারে।