মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

বাবর-রিজওয়ানকে বাদ দিয়েই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বাবর-রিজওয়ানকে বাদ দিয়েই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের

আসন্ন ট্রাই-সিরিজ ও এশিয়া কাপ সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা করেছে ১৭ সদস্যের জাতীয় দল। কিন্তু সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে, সেই দলে পাকিস্তানের দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের অনুপস্থিতি।

আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর শারজাহয় হবে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে টি২০ ট্রাই-সিরিজ। এরপর ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে গড়াবে মর্যাদাপূর্ণ এশিয়া কাপ ২০২৫।

দুই আসরেই পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সালমান আলী আগা। স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকে। তরুণদের মধ্যে রয়েছেন সাইম আউব, খুশদিল শাহ ও হুসেইন তালাত।

তবে তালিকায় চোখ বোলালেই স্পষ্ট—আবারও বাদ পড়েছেন পাকিস্তানের দুই সবচেয়ে আলোচিত ব্যাটসম্যান বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দীর্ঘদিন ধরে পাকিস্তান ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে থাকা এই জুটি হঠাৎ করেই ধারাবাহিকভাবে জাতীয় দল থেকে বাইরে। ফলে আবারও প্রশ্ন উঠছে—বোর্ড কি আসলে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে চায়, নাকি বাবর-রিজওয়ানকে কেন্দ্র করেই ভেতরে ভেতরে চলছে ভিন্ন ধরনের কৌশল?

পাকিস্তানের হোয়াইট-বল হেড কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সালমান মির্জাকে রেখেছি তার বাংলাদেশ সফরের দুর্দান্ত বোলিংয়ের জন্য। সে সাত উইকেট নিয়েছিল চমৎকার ইকোনমি রেটে।’

তবে বাবর-রিজওয়ানকে কেন রাখা হলো না—সে বিষয়ে সরাসরি কিছু বলেননি হেসন। ফলে গুঞ্জন আরও জোরদার হয়েছে।

এশিয়া কাপ ও ট্রাই সিরিজের জন্য পাকিস্তান দল

সাইম আউব, ফখর জামান, সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম