মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমান ও পর্যটনমন্ত্রী এইমাত্রঅন্যান্য জনবান্ধব কাজ করতে সরকার বদ্ধপরিকর: বিমান ও পর্যটনমন্ত্রী
খেলা

আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ চূড়ান্ত, জেনে নিন কবে কখন ম্যাচ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ চূড়ান্ত, জেনে নিন কবে কখন ম্যাচ

এশিয়া কাপ শেষ হওয়ার পর পরই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রোববার (২৪ আগস্ট) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, দ্বিপক্ষীয় সিরিজটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে। প্রথম টি-টোয়েন্টি খেলা হবে ২ অক্টোবর, এরপর ৩ ও ৫ অক্টোবর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এই সিরিজের পর ৮, ১১ ও ১৪ অক্টোবর ওয়ানডে সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসীব খান এসিবির বিবৃতিতে বলেন, ‘আমরা বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক অংশীদারত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। দর্শকরা উত্তেজনাপূর্ণ ম্যাচ ও শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন বলে আমরা আশাবাদী।’

বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আফগানিস্তানের বিপক্ষে এই প্রতিযোগিতামূলক এবং উত্তেজনাপূর্ণ হোয়াইট-বল সিরিজে অংশগ্রহণের জন্য উন্মুখ। এই সিরিজ দুই ক্রিকেট বোর্ডের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এটি এশিয়া কাপের পর দলের জন্য গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা। সিরিজ আয়োজন করার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আমাদের আন্তরিক ধন্যবাদ।‘