মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

প্রীতির হ্যাটট্রিকে নেপালের বিপক্ষে আরেকটি জয় বাংলাদেশের

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
প্রীতির হ্যাটট্রিকে নেপালের বিপক্ষে আরেকটি জয় বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বুধবার (২৭ আগস্ট) বিকেলে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে লাল-সবুজের কিশোরীরা। দলের হয়ে জোছনা ছড়িয়েছেন সুরভী আকন্দ প্রীতি, করেছেন দারুণ এক হ্যাটট্রিক।

প্রথমার্ধে অপেক্ষার প্রহর কাটে ৩৮ মিনিটে। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে কোনাকুনি শটে জালের দেখা পান থৈনু মারমা, এগিয়ে দেয় বাংলাদেশকে। এরপরই গোলের খাতা খোলেন প্রীতি। তবে ইনজুরি সময়ে ডিফেন্ডারদের অসতর্কতায় একটি গোল শোধ করে নেপাল, ফলে বিরতিতে স্কোরলাইন দাঁড়ায় ২-১।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতায় ফেরার চেষ্টা করলেও দৃঢ় ছিল বাংলাদেশের ডিফেন্স ও আক্রমণভাগ। ৭৬ মিনিটে কর্নার থেকে বল পেয়ে সহজ ফিনিশিংয়ে প্রীতি করেন নিজের দ্বিতীয় গোল। নয় মিনিট পর একই ছন্দে আবারও বল জালে জড়ান তিনি, পূর্ণ করেন দুর্দান্ত হ্যাটট্রিক। শেষ দিকে বৃষ্টিতে খেলা কিছুটা ধীর হয়ে গেলেও বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায় আগেই।

চার ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ ৯ পয়েন্ট। তবে শিরোপার পথে এখন সবচেয়ে বড় বাধা ভারত। প্রথম পর্বে ভারতের কাছে হারের কারণে শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কোনো সমীকরণে শিরোপা জেতা সম্ভব নয়। তাই শিরোপা লড়াই জমে উঠছে একেবারে শেষ রাউন্ডে।