বাংলাদেশকে সিরিজ হারানোর হুমকি নেদারল্যান্ডস অধিনায়কের
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার (৩০ আগস্ট) শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদাল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ খেলছে টাইগাররা। যদিও অনেকে মনে করছেন, তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলে খুব ভালো প্রস্তুতি হবে না বাংলাদেশের। তবে স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ের অঙ্গীকার করেছেন নেদারল্যান্ডসের কোচ স্কট এডওয়ার্ডস।
আজ বৃহস্পতিবার সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কট এডওয়ার্ডস বাংলাদেশকে সিরিজ হারানোর হুমকি দিয়েছেন।
