মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

বদলে গেল এশিয়া কাপের সময়

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বদলে গেল এশিয়া কাপের সময়

আর কয়েকদিন অপেক্ষা। এরপরই মাঠে গড়াবে এশিয়া কাপ। এর আগে আসন্ন টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ এখন বিকেল ৬টা ৩০ মিনিটে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে রাত সাড়ে ৮টায়।

পরিবর্তনের ভিড়ে শুধুমাত্র ১৫ সেপ্টেম্বরের ম্যাচের সময় অপরিবর্তিত রয়েছে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সেদিনের ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

আসন্ন এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১১টি  হবে দুবাইয়ে, বাকি আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচটি আবুধাবিতে অনুষ্ঠিত হবে, ফাইনাল হবে দুবাইতে।

এবারের এশিয়া কাপে ৮টি দেশ অংশ নেবে, যা গত আসরের তুলনায় ২টি বেশি। গ্রুপ ‘এ’ তে খেলবে ভারত (বর্তমান চ্যাম্পিয়ন), পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। গ্রুপ ‘বি’ তে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং।