মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ

এশিয়া কাপ হকিতে আজ (৪ সেপ্টেম্বর) কাজাখস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ভারতের রাজগিওে ৫-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। এই জয়ের ফলে বাংলাদেশের বিশ্বকাপ হকির বাছাইয়ে খেলার সম্ভাবনা বেঁচে থাকল। 

আজ কাজাখস্তানকে হারানোয় এশিয়া কাপে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে হারাতে পারলে সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলবে লাল-সবুজরা। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে পরাজিত হলে তখন বাংলাদেশকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলতে হবে। তিন ম্যাচের সিরিজে জয়ী দল বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে। 

ভারতে এশিয়া কাপ হওয়ায় পাকিস্তান অংশগ্রহণ করেনি। পাকিস্তানের বিশ্ব হকির র‌্যাংকিং বেশ ভালোই। রাজনৈতিক বৈরীতার কারণে পাকিস্তান এশিয়া কাপ না খেললেও বিশ্ব হকির বাছাই খেলার সুযোগ প্রদানের জন্য এশিয়া কাপের ষষ্ঠ দলের সঙ্গে পাকিস্তানের প্লে অফ খেলার সুযোগ রেখেছে এশিয়ান হকি ফেডারেশন।

বিশ্ব হকি ফেডারেশনের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপ খেলবে। এশিয়া কাপে রানার্স আপ থেকে পঞ্চম স্থান অর্জনকারী দল বিশ্বকাপ বাছাই খেলবে। পাকিস্তান ও এশিয়া কাপে ষষ্ঠ স্থানের মধ্যকার দলের মধ্যে বিজয়ী দল এতে যোগ দেবে। এশিয়ার পাঁচ দলে বাছাই প্রক্রিয়া ও এশিয়া থেকে কয়টি দল বিশ্বকাপে খেলবে সেটি এখনো নির্ধারিত হয়নি। 

কাজাখস্তান বাংলাদেশের চেয়ে হকিতে অনেক পিছিয়ে। তাই এই ম্যাচে বাংলাদেশের জয় প্রত্যাশিতই ছিল। ম্যাচের দশ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করেন। প্রথম কোয়ার্টারে স্কোরলাইন ১-০ ছিল। দ্বিতীয় কোয়ার্টারে আশরাফুল পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ২৮ মিনিটে রোমান সরকারের গোলে বাংলাদেশ ৩-০ গোলের লীড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। 

বিরতির পর দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে রোমান আরেকটি গোল করেন। পরের মিনিটেই তৈয়ব আলী ফিল্ড গোল করলে স্কোরলাইন দাড়ায় ৫-০। ৩৭ মিনিটে কাজাখস্তান এক গোল পরিশোধ করে। চতুর্থ কোয়ার্টারে আর কোনো গোল না হওয়ায় ৫-১ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। 

কাজাখস্তান বাংলাদেশের সঙ্গে হারায় চাইনিজ তাইপের সঙ্গে সপ্তম-অষ্টম স্থানের জন্য লড়বে। চাইনিজ তাইপেকে ২-০ গোলে হারানো জাপানের পঞ্চম স্থান নির্ধারণী প্রতিপক্ষ বাংলাদেশ।