মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

এশিয়া কাপে বাংলাদেশের খেলা মোবাইলে দেখবেন যেভাবে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
এশিয়া কাপে বাংলাদেশের খেলা মোবাইলে দেখবেন যেভাবে

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে চায় বাংলাদেশ দল। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়া কাপ। নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

পরিসংখ্যান বলছে, টি-টোয়েন্টি ফরম্যাটে কেবল একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-হংকং। সেখানে পরাজয়ের তিক্ত স্বাদ সঙ্গী হয়েছে টাইগারদের। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে সুযোগ সেই হারের প্রতিশোধ নেওয়ারও।

বৃহস্পতিবার রাতে যে মাঠে খেলা, আরব আমিরাতের সেই আবু জায়েদ স্টেডিয়ামে আগে কখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দুটিতেই পরাজিত হয়েছে। একটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছিল টাইগাররা। অন্যটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬ উইকেটে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল বাংলাদেশ।

হংকংয়ের বিপক্ষে ওপেনিংয়ে দেখা মিলবে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের। এই দুই ব্যাটার আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এনে দিতে চাইবেন দুর্দান্ত এক শুরু। বোলিংয়ে দুই স্পিনার আর তিন পেসার নিয়েই বাংলাদেশের খেলার সম্ভাবনা বেশি। মাহেদীর পাশাপাশি আরেক স্পিনার হিসেবে প্রথম পছন্দ হতে পারেন রিশাদ হোসেন। পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি খেলতে পারেন তানজিম হাসান।

বাংলাদেশ-হংকং ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে হবে। এ ছাড়া টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।