মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নাটোরে ৫২টি ড্রামে ছিল পাঁচ হাজার লিটার মদ, ধ্বংস করলো গ্রামবাসী এইমাত্রঅন্যান্য নাটোরে ৫২টি ড্রামে ছিল পাঁচ হাজার লিটার মদ, ধ্বংস করলো গ্রামবাসী অবৈধ প্রবাসীদের সুখবর দিলো ইতালি, কীভাবে মিলবে এই সুবিধা? এইমাত্রঅন্যান্য অবৈধ প্রবাসীদের সুখবর দিলো ইতালি, কীভাবে মিলবে এই সুবিধা? ঘুষের নতুন অভিযোগে বিদ্ধ কালীগঞ্জ থানা পুলিশ, শাস্তির দাবি স্থানীয়দের এইমাত্রঅন্যান্য ঘুষের নতুন অভিযোগে বিদ্ধ কালীগঞ্জ থানা পুলিশ, শাস্তির দাবি স্থানীয়দের গুরুদাসপুরে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি: পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন এইমাত্রঅন্যান্য গুরুদাসপুরে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি: পুলিশের কার্যকর ভূমিকার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কুমিল্লায় ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ী আটক এইমাত্রঅন্যান্য কুমিল্লায় ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ী আটক ফাইনালের আগে বড় সুখবর পেলেন মেসি এইমাত্রঅন্যান্য ফাইনালের আগে বড় সুখবর পেলেন মেসি রাজধানীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য রাজধানীতে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার ২ সূত্রেই মিলল সন্ধান, ৪৫ বছর পর যেভাবে ধরা পড়লেন খুনি মোজাফফর এইমাত্রঅন্যান্য ২ সূত্রেই মিলল সন্ধান, ৪৫ বছর পর যেভাবে ধরা পড়লেন খুনি মোজাফফর
খেলা

শনিবার বাংলাদেশে আসছেন আম্পায়ার সাইমন টাফেল

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
শনিবার বাংলাদেশে আসছেন আম্পায়ার সাইমন টাফেল

বাংলাদেশি আম্পায়ারদের প্রশিক্ষণের জন্য শনিবার (১৩ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন আইসিসির সাবেক এলিট প্যানেল আম্পায়ার সাইমন টাফেল। তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আম্পায়ারদের দক্ষতা ও প্রশিক্ষণের মান বাড়ানোর জন্য কাজ করবেন টাফেল।

টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন টাফেল। ১৯৯৯ সালে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০০০ সালে প্রথম টেস্ট আম্পায়ারের দায়িত্ব পালন করেন টাফেল।

আইসিসির মেগা ইভেন্ট এবং অ্যাশেজের মতো জনপ্রিয় সিরিজের আম্পায়ারের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার।

৭৪টি টেস্ট, ১৭৪টি ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন টাফেল। ২০০৪-২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হওয়ার অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

১৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এনসিএল টি-টোয়েন্টিতে টাফেল উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।