মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশে কারা থাকছেন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশে কারা থাকছেন

গত মে মাসে হয়ে যাওয়া সাময়িক যুদ্ধের পর ক্রিকেট মাঠে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এই দুই দল। রাজনৈতিক যুদ্ধের স্মৃতি ভুলে ক্রিকেটে মনোযোগ দিতে আগ্রহী দু’দলই।

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন অন্য কিছু। পুরো ক্রিকেট বিশ্বই আজ তাকিয়ে থাকবে এ ম্যাচের দিকে। মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া উভয় দলই। দুই দলেরই নজর এ ম্যাচ জিতে সুপার ফোরে এক ধাপ এগিয়ে যাওয়া। দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তানের জয় কেবল ৩টিতে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে দুই দল এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে ১৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে ভারত জিতেছে ৮ বার, পাকিস্তান ৫ বার। বাকি দুই ম্যাচ ফল ছাড়াই শেষ হয়। টি-টোয়েন্টিতে ভারত জিতেছে ২ বার, পাকিস্তান একবার।

শক্তিশালী ভারতের বিপক্ষে ওমান ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি পাকিস্তানের। তবে একাদশে পরিবর্তন আসলে হারিস রউফ ঢুকতে পারেন দলে। যদিও কার জায়গায় তিনি খেলবেন সেটি একটি প্রশ্ন। কারণ, সবশেষ ম্যাচে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম দুজনেই ভালো খেলেছেন।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ : সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ/হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।