মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বিএনপি: মির্জা ফখরুল এইমাত্রঅন্যান্য সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বিএনপি: মির্জা ফখরুল জাবির ধর্ষণচেষ্টা ঘটনায় আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য, ছাত্রশক্তি নেতার প্রশ্ন এইমাত্রঅন্যান্য জাবির ধর্ষণচেষ্টা ঘটনায় আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য, ছাত্রশক্তি নেতার প্রশ্ন লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১ এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১ ফুসে উঠছে দক্ষিণাঞ্চল, ২ দিনেই রেকর্ড ভেঙে বিপৎসীমার ওপরে ৯টি নদী এইমাত্রঅন্যান্য ফুসে উঠছে দক্ষিণাঞ্চল, ২ দিনেই রেকর্ড ভেঙে বিপৎসীমার ওপরে ৯টি নদী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৬ জনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৬ জনের কারাদণ্ড বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ: নেপথ্যে মেসকেন্দ্রিক বিরোধ ও রাজনীতি এইমাত্রঅন্যান্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ: নেপথ্যে মেসকেন্দ্রিক বিরোধ ও রাজনীতি আসছে সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের ছুটি এইমাত্রঅন্যান্য আসছে সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের ছুটি ঢাবিতে ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন এইমাত্রঅন্যান্য ঢাবিতে ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন
খেলা

ম্যাচ চলাকালীন হৃদরোগে লঙ্কান ক্রিকেটারের বাবার মৃত্যু

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ম্যাচ চলাকালীন হৃদরোগে লঙ্কান ক্রিকেটারের বাবার মৃত্যু

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগের পরিবারে নেমে এলো শোকের ছায়া। তরুণ ক্রিকেটারের বাবা সুরঙ্গা ভেল্লালাগে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা করেছেন।

ঘটনাটি ঘটে শ্রীলঙ্কা-আফগানিস্তান গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন। টেলিভিশনে খেলা দেখছিলেন সুরঙ্গা। শেষ ওভারে দুনিথকে টানা পাঁচটি ছক্কা হাঁকান আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। প্রিয় ছেলের এমন আঘাত সহ্য করতে না পেরে তীব্র বুকে ব্যথা অনুভব করেন সুরঙ্গা। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও আর বাঁচানো যায়নি তাকে। এমনটাই জানিয়েছে লঙ্কাসারা.কম

এই মর্মান্তিক খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে লঙ্কান ক্রিকেট মহলে। শোকস্তব্ধ হয়ে পড়েছে সতীর্থ ক্রিকেটাররা। ২২ বছর বয়সী দুনিথকে শ্রীলঙ্কার আগামী দিনের অন্যতম সেরা সম্ভাবনা হিসেবে বিবেচনা করা হয়। বাবার অকালমৃত্যু তার মানসিক শক্তির জন্য নিঃসন্দেহে বড় ধাক্কা।

এদিন ম্যাচে শ্রীলঙ্কা অবশ্য জয়ের হাসি উপহার দেয় সমর্থকদের। ১৭০ রানের লক্ষ্য ৬ উইকেট হাতে রেখে ৮ বল আগেই টপকে যায় লঙ্কানরা। তবে মাঠের সাফল্য ঢেকে দিয়েছে মাঠের বাইরের শোকের মেঘ

সুরঙ্গা ভেল্লালাগেও ছিলেন প্রতিভাবান ক্রিকেটার। ১৯৮০-এর দশকে প্রিন্স অব ওয়েলস কলেজের অধিনায়কত্ব করেছিলেন তিনি। ছেলের ক্রিকেটার হওয়ার পেছনে তার অবদান ছিল অনস্বীকার্য।

শ্রীলঙ্কা দলের জয়ের আনন্দের মাঝেও এই অকালমৃত্যু ক্রিকেটপ্রেমীদের চোখে এনে দিয়েছে অশ্রু। এখন প্রশ্ন একটাই—এমন গভীর ব্যক্তিগত শোকের মাঝেও কীভাবে সামলে দাঁড়াবেন তরুণ দুনিথ ভেল্লালাগে?