মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বিএনপি: মির্জা ফখরুল এইমাত্রঅন্যান্য সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বিএনপি: মির্জা ফখরুল জাবির ধর্ষণচেষ্টা ঘটনায় আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য, ছাত্রশক্তি নেতার প্রশ্ন এইমাত্রঅন্যান্য জাবির ধর্ষণচেষ্টা ঘটনায় আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য, ছাত্রশক্তি নেতার প্রশ্ন লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১ এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে ডিবির অভিযানে ৫টি চোরাই ইজিবাইক উদ্ধার, গ্রেফতার ১ ফুসে উঠছে দক্ষিণাঞ্চল, ২ দিনেই রেকর্ড ভেঙে বিপৎসীমার ওপরে ৯টি নদী এইমাত্রঅন্যান্য ফুসে উঠছে দক্ষিণাঞ্চল, ২ দিনেই রেকর্ড ভেঙে বিপৎসীমার ওপরে ৯টি নদী কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৬ জনের কারাদণ্ড এইমাত্রঅন্যান্য কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৬ জনের কারাদণ্ড বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ: নেপথ্যে মেসকেন্দ্রিক বিরোধ ও রাজনীতি এইমাত্রঅন্যান্য বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ: নেপথ্যে মেসকেন্দ্রিক বিরোধ ও রাজনীতি আসছে সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের ছুটি এইমাত্রঅন্যান্য আসছে সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের ছুটি ঢাবিতে ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন এইমাত্রঅন্যান্য ঢাবিতে ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন
খেলা

ভারত-পাকিস্তান লড়াই আজ হ্যান্ডশেক করবেন তো দুই অধিনায়ক?

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ভারত-পাকিস্তান লড়াই আজ হ্যান্ডশেক করবেন তো দুই অধিনায়ক?

ঠিক এক সপ্তাহ আগে ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। একই টুর্নামেন্ট এশিয়া কাপের মঞ্চে আজ (২১ সেপ্টেম্বর) ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। মাঝের এই সাত দিনে অনেক কিছুই ঘটেছে। হ্যান্ডশেক বিতর্কে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে কাঠগড়ায় তোলা, এশিয়া কাপ বয়কটের হুমকি, এক ঘণ্টা দেরিতে আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে নামা- পাকিস্তানের ক্রিকেট সম্ভাব্য সবরকম পরিস্থিতিই দেখেছে। এতকিছুর পরেও হ্যান্ডশেক বিতর্কের রেশ কাটেনি। আজ দুই দলের অধিনায়ক হ্যান্ডশেক করবেন কি না, তা নিয়েও আলাদা করে আগ্রহ আছে সবার।

এশিয়া কাপের গ্রুপিং ও সূচি দেখেই বোঝা যাচ্ছিল, অন্তত দুটি ভারত-পাকিস্তান ম্যাচ চায় এসিসি। সেভাবেই দল ভাগ করেছে তারা। দুই ম্যাচের মাঝে প্রথমটি হয়েছে। দ্বিতীয়টি হবে আজ। সমীকরণ মিললে চলতি আসরে তৃতীয়বার মুখোমুখি হতে পারে দুই দল। যে ম্যাচ অনুষ্ঠিত হতে পারে আগামী রোববার, দুই দলই এশিয়া কাপের ফাইনালে উঠলে।

গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা বোঝা গেছে। ভারতের বিরুদ্ধে তো বটেই, ওমান এবং আমিরাতকে হারাতেও সালমান আঘাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে। ভারতের বিপক্ষে শেষ ৫ ম্যাচেই হেরেছে পাকিস্তান। তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। আর তাই আজকের ম্যাচে পাকিস্তানকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আবার ভারতও যে যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে নামবে, এমনটা বলা যাচ্ছে না। ওমানের বিরুদ্ধে শুক্রবার বোঝা গেছে, ভারতীয় দলে জাসপ্রিত বুমরাহ কতটা অপরিহার্য। চলতি এশিয়া কাপে মাত্র তিনটি উইকেট পেয়েছেন তিনি। তবুও বুমরাহকে প্রথম একাদশে রাখা মানে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামা।

তবে ম্যাচ শুরু আগে আলোচনার কেন্দ্রে হ্যান্ডশেক বিতর্ক। পরিস্থিতি বলছে, আজকের ম্যাচেও দুই দলের অধিনায়ক বা ক্রিকেটারদের হ্যান্ডশেক করার সম্ভাবনা কম। আর সেটা নিয়ে এশিয়া কাপে নতুন কোনো নাটক মঞ্চস্থ হলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।