মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখবেন যেভাবে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখবেন যেভাবে

সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে এই দুই দল। সিরিজের প্রথম ওয়ানডে হারায় সিরিজ বাঁচাতে এই ম্যাচ জেতার বিকল্প নাই টাইগারদের সামনে। অন্যদিকে, বাংলাদেশের বিপক্ষে টানা ৩টি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের সঙ্গে ওয়ানডে শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা। হার দিয়ে সিরিজ শুরু হলেও চিন্তার কোনো কারণ দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের আশাবাদী তিনি।

সিরিজের প্রথম ম্যাচে দুই ওপেনার তামিম ও সাইফের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ানডেতে তাদের ওপরই আস্থা রাখবে টিম ম্যানেজমেন্ট। স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে দলে ফিরতে পারেন লেগ স্পিনার রিশাদ। সেক্ষেত্রে দুই পেসার নিয়ে খেলতে হবে বাংলাদেশকে। বিশ্রামে থাকা মুস্তাফিজের একাদশে ফেরা অনেকটাই নিশ্চিত। দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান-বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া অনলাইনেও ম্যাচটি সরাসরি দেখার সুযোগ রয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ট্যাপমেডের মাধ্যমে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে পারবেন ক্রীড়াপ্রেমীরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান।