মূল লেখায় যান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পথসভায় এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’ এইমাত্রঅন্যান্য পথসভায় এনসিপি নেতার বক্তব্যে ‘জয় বাংলা’, পরে বললেন, ‘সরি, সরি’ আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে শঙ্কা: নিউইয়র্ক অঞ্চলে ‘রেড অ্যালার্ট’ জারি রাজধানীর কুড়িলে 'অনার এক্স-২০০' মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী এইমাত্রঅন্যান্য রাজধানীর কুড়িলে 'অনার এক্স-২০০' মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম এইমাত্রঅন্যান্য নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়ন ডলার ফাইনালের আগে দুশ্চিন্তায় স্পেন, অনুশীলনে নেই লামিনে ইয়ামাল এইমাত্রঅন্যান্য ফাইনালের আগে দুশ্চিন্তায় স্পেন, অনুশীলনে নেই লামিনে ইয়ামাল ৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত এইমাত্রঅন্যান্য ৮ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত ইরানের বান্দার-ই-খামির সেতুতে মার্কিন হামলা, নিহত ৭ এইমাত্রঅন্যান্য ইরানের বান্দার-ই-খামির সেতুতে মার্কিন হামলা, নিহত ৭
খেলা

হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি, পরবর্তীতে পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে।

বিসিবির চিকিৎসা বিভাগের সূত্রে জানা গেছে, চার দিন ধরে অসুস্থ ছিলেন রিয়াদ। শুরুতে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং অবস্থার কিছুটা উন্নতিও হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আগেই বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ। তবে ঘরোয়া ক্রিকেটে এখনও সক্রিয় ছিলেন তিনি। সম্প্রতি এনসিএল টি-টোয়েন্টিতে অংশ নিয়েছিলেন এবং দুই ম্যাচ খেলার পর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। চোট সারিয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় অসুস্থ হয়ে পড়েন এই অভিজ্ঞ ক্রিকেটার।

চিকিৎসকদের ধারণা, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার দ্রুত আরোগ্য কামনা করেছেন ভক্ত ও সতীর্থরা।