মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ধবলধোলাই এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর দুর্দান্ত ছন্দে ছিল বাংলাদেশ। কিন্তু ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে হঠাৎই থমকে গেছে টাইগাররা। আজ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচে নামছে বাংলাদেশ— লক্ষ্য একটাই, হোয়াইটওয়াশ এড়ানো।

এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস। আগের দুই ম্যাচেই পরে ব্যাটিং করে পরাজিত হয়েছিল বাংলাদেশ; তাই আজ ব্যাট হাতে দলকে শক্ত ভিত দিতে চান লিটনরা।

দল সাজানোতেও এসেছে বড় পরিবর্তন। আজকের একাদশে ৪ পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, শরিফুল ইসলাম এবং পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলী, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আমির জাঙ্গু, আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), আকিম অগাস্টে, গুড়াকেশ মোতি, রোমারিও শেফার্ড।

দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচ কেবল মর্যাদা রক্ষার লড়াই নয়, বরং আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও সুযোগ।