মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
খেলা

কাতারকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের ইতিহাস গড়ল কানাডা

প্রতিবেদক: বাংলা ব্রিফ
কাতারকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের ইতিহাস গড়ল কানাডা

বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখেছে কানাডা। বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে কাতারকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেয়েছে উত্তর আমেরিকার দেশটি।

এই জয় শুধু কানাডার বিশ্বকাপ ইতিহাসেই নয়, দেশটির ফুটবল ইতিহাসেরও সবচেয়ে বড় ব্যবধানের জয় হিসেবে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে এটি কনকাকাফ অঞ্চলের কোনো দলের বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন নজির। এই জয়ের ফলে গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থানেও উঠে এসেছে কানাডা।

ঐতিহাসিক এই ম্যাচটি গ্যালারি থেকে উপভোগ করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে একটি ভিআইপি বক্সে বসে তিনি খেলা দেখেন।

কার্নি এই বিশ্বকাপে কোনো আয়োজক দেশের প্রথম সরকারপ্রধান হিসেবে মাঠে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করলেন। ম্যাচ শেষে তিনি দলের ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “তোমরা আমাকে গর্বিত করে দিয়েছ। এর চেয়ে বেশি গর্বিত হওয়ার সুযোগ আমার আর হতে পারত না।”

ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ‘কার্নি কার্স’ বা ‘কার্নির অভিশাপ’ নিয়ে মজা করছিলেন। তবে ৬-০ গোলের দাপুটে জয়ের পর সেই আলোচনা বদলে যায়। অনেক সমর্থকই বলতে শুরু করেন, কার্নির উপস্থিতি কানাডার জন্য সৌভাগ্য বয়ে এনেছে।