মূল লেখায় যান
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক এইমাত্রঅন্যান্য বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই এইমাত্রঅন্যান্য ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী এইমাত্রঅন্যান্য রক্তের বিনিময়ে হলেও সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখতে হবে: তথ্যমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত এইমাত্রঅন্যান্য শেখ হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ বাংলাদেশের, যে জবাব দিল ভারত আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য আসছে শতাব্দীর অন্যতম দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব এলাকায় গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান এইমাত্রঅন্যান্য গোপালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সম্মাননা প্রদান ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে এইমাত্রঅন্যান্য বরগুনায় জোয়ারের পানি বেড়ে ডুবে গেছে ফেরিঘাটের গ্যাংওয়ে
শিক্ষা

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফলাফল প্রকাশের তারিখ

প্রতিবেদক: বাংলা ব্রিফ
১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিতের ফলাফল প্রকাশের তারিখ?

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আয়োজনে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত ১৩ জুলাই। পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী, গত ১২ জুলাই (শুক্রবার) স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর ১৩ জুলাই (শনিবার) অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ের পরীক্ষা।

১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হতে পারে, এ বিষয়ে বাংলা ব্রিফের সঙ্গে কথা বলেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একাধিক কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, লিখিত পরীক্ষা গ্রহণের তারিখ থেকে দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশের চিন্তা ছিল এনটিআরসিএর। কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা এখনো পরীক্ষকদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে পরীক্ষা গ্রহণের তারিখ থেকে দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে না। চলতি মাসের ২০তারিখ থেকে ২২তারিখের মধ্যে পরীক্ষকদের বেইলি রোডের অফিস থেকে পরীক্ষার খাতা সংগ্রহের জন্য বলা হয়েছে ।

এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান বলেন, পরীক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যে খাতাগুলো মূল্যায়ন করে পাঠাবেন। তখন ফলাফল প্রকাশ করা হবে। এ প্রক্রিয়ায় আরো অন্তত দুই মাস সময় লাগবে। আগামী অক্টোবর মাসের শুরুতে অথবা দ্বিতীয় সপ্তাহে ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এর আগে গত ১৫ মার্চ এ পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এতে অংশ নিতে আবেদন করেন ১৮ লাখ ৬৫ হাজার ৭১৯ জন। তবে পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।