মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ এইমাত্রঅন্যান্য ইউক্রেন থেকে পালিয়েছে ৪৪ লাখের বেশি মানুষ তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫ নারীসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক নিয়ে যা জানালেন জয়সোয়াল এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক নিয়ে যা জানালেন জয়সোয়াল মুস্তাফিজকে ধরে রাখল ক্যাপিটালস এইমাত্রঅন্যান্য মুস্তাফিজকে ধরে রাখল ক্যাপিটালস থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার এইমাত্রঅন্যান্য থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কর্মসংস্থান হবে ১১ হাজার মানুষের এইমাত্রঅন্যান্য চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কর্মসংস্থান হবে ১১ হাজার মানুষের নাসির উদ্দিনের অনুপস্থিতিতে জবির প্রক্টরের দায়িত্বে আজম খান এইমাত্রঅন্যান্য নাসির উদ্দিনের অনুপস্থিতিতে জবির প্রক্টরের দায়িত্বে আজম খান জবি শিক্ষার্থীদের বাসে হামলা, আহত অন্তত ১০ এইমাত্রঅন্যান্য জবি শিক্ষার্থীদের বাসে হামলা, আহত অন্তত ১০
অন্যান্য

শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

প্রতিবেদক:
শ্যামনগরে ৩ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে তিন লাখ টাকা মূল্যের অবৈধ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে প্রশাসন।

মঙ্গলবার (১১ আগষ্ট )বিকাল ৪টায় উপজেলার মুন্সীগঞ্জ বাজারে মোঃ আব্দুল ওহাবের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসেন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান। অভিযানে জব্দকৃত জালগুলো পরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

সহকারী কমিশনার ভূমি মো. রাশেদ হোসেন বলেন, মৎস্য সম্পদ রক্ষা এবং প্রজনন মৌসুমে মাছের বংশবিস্তার নিশ্চিত করতে নিষিদ্ধ জালের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে। কারেন্ট জালে মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির জলজ প্রাণী ও ছোট মাছের পোনা আটকা পড়ে। ফলে নদী, খাল ও জলাশয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার, বিক্রি ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি জেলেদের আইন মেনে বৈধ জাল ব্যবহারের আহ্বান জানান তিনি।