মূল লেখায় যান
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’ এইমাত্রঅন্যান্য ‘বিএনপির কর্মী হতে এইচএসসি পরীক্ষায় ৩.৫০ থাকতে হবে’ মার্কিন শীর্ষ কর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান, গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য এইমাত্রঅন্যান্য মার্কিন শীর্ষ কর্তাদের হত্যার পরিকল্পনা করছে ইরান, গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা এইমাত্রঅন্যান্য দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা লাঠিসোঁটা হাতে বাংলাদেশি কৃষকদের প্রতিরোধ, পিছু হটল বিএসএফ এইমাত্রঅন্যান্য লাঠিসোঁটা হাতে বাংলাদেশি কৃষকদের প্রতিরোধ, পিছু হটল বিএসএফ বিসিবি সরিয়ে দিলো আশরাফুলকে, তিনি জানালেন ‘থ্যাংক ইউ’ এইমাত্রঅন্যান্য বিসিবি সরিয়ে দিলো আশরাফুলকে, তিনি জানালেন ‘থ্যাংক ইউ’ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর এইমাত্রঅন্যান্য এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে কেন্দুয়ায় শিবিরের দুই নেতা আহত এইমাত্রঅন্যান্য ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে কেন্দুয়ায় শিবিরের দুই নেতা আহত যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক এইমাত্রঅন্যান্য যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক
আন্তর্জাতিক

মহানবী (সাঃ) কে অবমাননা; হাজারো মুসলিমের মুম্বাই অভিমুখে লংমার্চ

প্রতিবেদক: বাংলা ব্রিফ
মহানবী (সাঃ) কে অবমাননা; হাজারো মুসলিমের মুম্বাই অভিমুখে লংমার্চ

ভারতের মহারাষ্ট্র রাজ্যে সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার অভিযোগ ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এক হিন্দু ধর্মীয় প্রচারক মহানবী ও ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করলে তা সমর্থন করেন রাজ্যের বিজেপি বিধায়ক নিতেশ রানা। এর জেরে রাজ্যের মুসলিম সম্প্রদায় ক্ষোভে ফুঁসে ওঠে এবং প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয়।

মাহারাষ্ট্রের বিভিন্ন শহর থেকে হাজার হাজার মুসলিম মুম্বাই অভিমুখে লংমার্চ করছে। বিশেষ করে মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। বিক্ষোভকারীরা অভিযুক্ত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ এবং বিজেপি বিধায়ক নিতেশ রানার উপযুক্ত শাস্তি দাবি করছেন।

ঘটনাটি শুরু হয় চলতি মাসের শুরুর দিকে, যখন একটি ধর্মীয় সভায় রামগিরি মহারাজ মহানবী ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন, যা পরে নিতেশ রানা সমর্থন করেন। শুধু তাই নয়, মুসলিমদের উপর হামলার হুমকিও দেন কট্টর হিন্দুত্ববাদী নেতা। তার মন্তব্য “চুন চুন কে মারেঙ্গে” গোটা রাজ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে।

ধর্মীয় অবমাননা ও রাজ্যের শান্তি ভঙ্গের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। বিক্ষোভের প্রধান আহ্বানকারী অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে সব বয়সের মুসলমানদের লংমার্চে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে আরঙ্গবাদ থেকে শুরু হয় মুম্বাই অভিমুখে যাত্রা, যা ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করছে।