মূল লেখায় যান
সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
সীতাকুন্ডে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন রাব্বি এইমাত্রঅন্যান্য সীতাকুন্ডে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন রাব্বি লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু যশোরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: ৫৫ জনের বিরুদ্ধে, আটক ১৭ এইমাত্রঅন্যান্য যশোরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: ৫৫ জনের বিরুদ্ধে, আটক ১৭ ভূরুঙ্গামারীতে ৬ মাস থেকে বন্ধ থাকা বেতনের দাবিতে মাদ্রাসা সুপার অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ৬ মাস থেকে বন্ধ থাকা বেতনের দাবিতে মাদ্রাসা সুপার অবরুদ্ধ ফেসবুকে অশোভন পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা এইমাত্রঅন্যান্য ফেসবুকে অশোভন পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা জাতীয় যুব দিবসে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৪১ জনের ছানি অপারেশন হবে বিনামূল্যে এইমাত্রঅন্যান্য জাতীয় যুব দিবসে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৪১ জনের ছানি অপারেশন হবে বিনামূল্যে চট্টগ্রাম নগরীতে অস্ত্র-গুলি কেনাবেচার সময় ডিবি'র জালে আটক ১ এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম নগরীতে অস্ত্র-গুলি কেনাবেচার সময় ডিবি'র জালে আটক ১ চট্টগ্রামের হাটহাজারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য চট্টগ্রামের হাটহাজারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অন্যান্য

চট্টগ্রামের হাটহাজারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক:
চট্টগ্রামের হাটহাজারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি ভাড়া বাসার কক্ষ থেকে শোয়াইব আহম্মদ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুরে হাটহাজারী পৌরসভার ৪নং ওয়ার্ডের আব্দুল সবুর চৌধুরীর বাড়ির নিপা ভবনে এ ঘটনা ঘটে।

নিহত শোয়াইব আহম্মদ নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই গ্রামের সাহেব আলীর ছেলে। তিনি হাটহাজারী এলাকাতে বসবাস করে দিনমজুরের কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শোয়াইব ওই ভবনের একটি কক্ষে আরও দুইজনের সঙ্গে ভাড়া থাকতেন। সোমবার দুপুরে তাঁর এক রুমমেট মো. অলিউল্লাহ বাসায় ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে রুমের ফ্যানের সঙ্গে শোয়াইবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলতাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে৷ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷