মূল লেখায় যান
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
সীতাকুন্ডে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন রাব্বি এইমাত্রঅন্যান্য সীতাকুন্ডে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেলেন রাব্বি লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু এইমাত্রঅন্যান্য লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু যশোরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: ৫৫ জনের বিরুদ্ধে, আটক ১৭ এইমাত্রঅন্যান্য যশোরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা: ৫৫ জনের বিরুদ্ধে, আটক ১৭ ভূরুঙ্গামারীতে ৬ মাস থেকে বন্ধ থাকা বেতনের দাবিতে মাদ্রাসা সুপার অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে ৬ মাস থেকে বন্ধ থাকা বেতনের দাবিতে মাদ্রাসা সুপার অবরুদ্ধ ফেসবুকে অশোভন পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা এইমাত্রঅন্যান্য ফেসবুকে অশোভন পোস্ট দিলে শাস্তি পাবেন মাদরাসা শিক্ষকরা জাতীয় যুব দিবসে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৪১ জনের ছানি অপারেশন হবে বিনামূল্যে এইমাত্রঅন্যান্য জাতীয় যুব দিবসে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৪১ জনের ছানি অপারেশন হবে বিনামূল্যে চট্টগ্রাম নগরীতে অস্ত্র-গুলি কেনাবেচার সময় ডিবি'র জালে আটক ১ এইমাত্রঅন্যান্য চট্টগ্রাম নগরীতে অস্ত্র-গুলি কেনাবেচার সময় ডিবি'র জালে আটক ১ চট্টগ্রামের হাটহাজারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য চট্টগ্রামের হাটহাজারীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অন্যান্য

ভূরুঙ্গামারীতে ৬ মাস থেকে বন্ধ থাকা বেতনের দাবিতে মাদ্রাসা সুপার অবরুদ্ধ

প্রতিবেদক:
ভূরুঙ্গামারীতে ৬ মাস থেকে বন্ধ থাকা বেতনের দাবিতে মাদ্রাসা সুপার অবরুদ্ধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬ মাস থেকে বন্ধ থাকা বেতনের দাবিতে এক মাদ্রাসা সুপার ও অফিস সহকারীকে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমান ও অফিস সহকারি সফিয়ার রহমানকে অফিস কক্ষের দরজায় তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখেন ওই মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। পরে বিকালে পুলিশ এসে তাকে সেখান থেকে সরিয়ে নেয়।

জানাগেছে, মাদ্রাসার ১৮ জন শিক্ষক-কর্মচারী ছয় মাস যাবত বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবনযাপন করছেন। অপরদিকে বেতন বন্ধ থাকায় দুঃশ্চিন্তাগ্রস্থ শিক্ষকরা সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করতে পারছেন না। এতে মাদ্রাসাটির শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

কয়েকজন শিক্ষক-কর্মচারী বলেন, প্রায় ৬ মাস যাবত বেতন বন্ধ রয়েছে। মাদ্রাসা সুপার বেতন-বিলের কাগজে স্বাক্ষর দিতে গড়িমসি করায় বেতন বন্ধ রয়েছে। বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছি। এর আগেও ৭ মাস বেতন বন্ধ ছিল। সুপারের কারণে বারবার বেতন বন্ধের ঘটনা ঘটেছে। দ্রুত বেতন প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হোক। ভবিষ্যতে যাতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা। আরেক সহকারী শিক্ষক রত্না পারভিন জানান, বেতন ভাতা ছাড়া তাদের পরিবার চালানো কষ্টকর হয়ে দাড়িয়েছে। ছেলে মেয়দের লেখাপড়ার খরচ দিতে পারনে না। বাধ্য হয়ে সুপার ও অফিসসহকারীকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন তারা।

সহকারী মৌলভী শিক্ষক আমিনুল ইসলাম জানান,বেতন ভাতা না দেয়া পর‌্যন্ত তাদেরকে অবরুদ্ধ করে রাখা হবে। বেতন ভাতা প্রদান করলে তারা পাঠদানে ফিরবেন।

অবরুদ্ধ সুপার সাইদুর রহমান অফিস সহকারী শফিয়ার রহমানের উপর দোষ চাপিয়ে দেন। তার ভাষ‍্য, আমি বেতন আটকাই নাই। বেতনের সকল কাগজপত্র প্রস্তুত করেছিলাম, সেগুলো অফিসসহকারী শফিয়ার রহমান ছিনিয়ে নিয়ে গেছে।

তবে অফিস সহকারী শফিয়ার রহমান এ অভিযোগ অস্বীকার করে জানান, শিক্ষকদের সাথে সম্বয় করে তিনি বেতন দিবেন তাতে আমার আপত্তি থাকার কথা না। উনি সব মিথ্যা কথা বলছেন। ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, বিকালে সুপারকে অবরুদ্ধ অবস্থা থেকে বের করে থানায় আনা হয়েছে। তাকে তার অভিভাবকের নিটক হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ জানান , মাদ্রাসার সুপার ও অফিস সহকারীকে অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে বিষয়টি সুরাহা করতে মাদ্রাসার সভাপতিকে অবগত করা হয়েছে।