মূল লেখায় যান
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড 'লিলি' এইমাত্রঅন্যান্য ৩৮ ক্যাটাগরির পণ্য নিয়ে বাজারে শীর্ষ বৈচিত্র্যময় ব্র্যান্ড 'লিলি' ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার এইমাত্রঅন্যান্য ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪৩ কোটি ডলার সৌদি আরবের রাজধানীতে হুথিদের হামলা, আহত ১১ এইমাত্রঅন্যান্য সৌদি আরবের রাজধানীতে হুথিদের হামলা, আহত ১১ আটক আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন এইমাত্রঅন্যান্য আটক আ. লীগ নেতাকে ডিম-কফি খাইয়ে পুলিশে দিলেন নয়ন হঠাৎ নেতা হইনি, দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেছি: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য হঠাৎ নেতা হইনি, দীর্ঘ সময় ছাত্ররাজনীতি করেছি: রাশেদ খাঁন ফটিকছড়িতে থামছেনা রক্তপাত: এবার কাঞ্চননগরে যুবককে ছুরিকাঘাত এইমাত্রঅন্যান্য ফটিকছড়িতে থামছেনা রক্তপাত: এবার কাঞ্চননগরে যুবককে ছুরিকাঘাত শার্শা থানা পুলিশের অভিযানে চেয়ারম্যান বিপুল আটক এইমাত্রঅন্যান্য শার্শা থানা পুলিশের অভিযানে চেয়ারম্যান বিপুল আটক নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড: সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক এইমাত্রঅন্যান্য নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড: সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক
আন্তর্জাতিক

‘ব্রাজিলের ট্রাম্প’-কে গৃহবন্দিত্বের নির্দেশ আদালতের, ট্রাম্পের নিন্দা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
‘ব্রাজিলের ট্রাম্প’-কে গৃহবন্দিত্বের নির্দেশ আদালতের, ট্রাম্পের নিন্দা

আন্তর্জাতিক রাজনীতিতে ‘ব্রাজিলের ট্রাম্প’ নামে পরিচিত সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনেরোকে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস ঘোষিত এক রায়ে দেওয়া হয়েছে এ নির্দেশ।

এদিকে ব্রাজিলের সর্বোচ্চা আদালতের এই রায়ের কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন।

ব্রাজিলের কট্টরপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিত জাইর বলসোনেরো দেশটির রাজনৈতিক দল লিবারেল পার্টির শীর্ষ নেতা। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন তিনি। তার কাছাকাছি সময়ে অর্থাৎ ২০১৭ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত নিজের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্পও।

২০২২ সালের নির্বাচনে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাকিও লুলা দা সিলভার কাছে পরাজিত হন বলসোনেরো। তার বিরুদ্ধে প্রধান অভিযোগ— ২০২২ সালের নির্বাচনের ফলাফল উল্টে দিতে সেনা অভ্যুত্থান ঘটানোর চক্রান্ত করেছিলেন তিনি। নিজের প্রতিদ্বন্দ্বী লুলা দা সিলভাকে গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগও রয়েছে বলসোনেরোর বিরুদ্ধে।

বলসোনেরো অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন, তবে ব্রাজিলের সুপ্রিম কোর্টে অভিযোগটি মামলা আকারে বিচারাধীন। এর আগে সুপ্রিম কোর্ট বলসোনেরোকে জামিন দিয়েছিলেন এবং শর্ত দিয়েছিলেন যে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো বক্তব্য বা ভিডিও পোস্ট করতে পারবেন না। তার পাসপোর্টও জব্দ করেছিলেন আদালত।

কিন্তু সম্প্রতি বলসোনেরো সেই শর্ত ভঙ্গ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওবার্তা পোস্ট করেছেন। মূলত এ কারণেই সোমবার তার জামিন বাতিল করে গৃহবন্দিত্বের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আলেক্সান্দার ডি মোরেস।

এদিকে সোমবার বলসোনেরোকে গৃহবন্দিত্বের আদেশ দেওয়ার কয়েক ঘণ্টা পর ব্রাজিলের সুপ্রিম কোর্টের রায়কে এবং নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিবৃতিতে এ রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ‘মানবাধিকারের গুরুতর লঙ্ঘণ’ বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বিচারপতি ডি মোরেসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন।

সূত্র : সিএনএন