মূল লেখায় যান
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
নতুন পে-স্কেলে কমে গেল যেসব ভাতা ও ইনক্রিমেন্ট  এইমাত্রঅন্যান্য নতুন পে-স্কেলে কমে গেল যেসব ভাতা ও ইনক্রিমেন্ট  ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব কারাম অনুষ্ঠিত মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য মানিকগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার 'জ্যাতা নোমো পুড়মু' হুমকির পর সেই যুবদল নেতা বহিষ্কার ও গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য 'জ্যাতা নোমো পুড়মু' হুমকির পর সেই যুবদল নেতা বহিষ্কার ও গ্রেপ্তার নাটোরের গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ এইমাত্রঅন্যান্য নাটোরের গুরুদাসপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ এইমাত্রঅন্যান্য নালিতাবাড়ীতে ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ তিতাস-২৮ কূপ চালু, জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু এইমাত্রঅন্যান্য তিতাস-২৮ কূপ চালু, জাতীয় গ্রিডে নিয়মিত গ্যাস সরবরাহ শুরু ডেঙ্গু প্রতিরোধে নাটোরে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন এইমাত্রঅন্যান্য ডেঙ্গু প্রতিরোধে নাটোরে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
আন্তর্জাতিক

পাকিস্তানে পর পর ২ বিস্ফোরণে নিহত ৭

প্রতিবেদক: বাংলা ব্রিফ
পাকিস্তানে পর পর ২ বিস্ফোরণে নিহত ৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলার ওয়াজির উপবিভাগের আধা-উপজাতীয় পাহাড়ি এলাকা মারকা বেরা অঞ্চলে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  এতে অন্তত সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।  

বান্নুর জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) ইয়াসির আফ্রিদি এ তথ্য নিশ্চিত করে জানান, দুই বিস্ফোরণে মোট সাতজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

তিনি বলেন, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন এবং তদন্ত শুরু করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি ডোমেলের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয়। শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথম বিস্ফোরণের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে আহতদের একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে আরও দুইজন নিহত হন এবং গাড়িটিও ধ্বংস হয়ে যায়।

পরে রেসকিউ ১১২২-এর সদস্যরা নিহতদের মরদেহ ও আহতদের ডোমেল রুরাল হেলথ সেন্টার এবং খলিফা গুল নাওয়াজ টিচিং হাসপাতালে স্থানান্তর করেন। 

ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। অতিরিক্ত বিস্ফোরক থাকতে পারে—এমন আশঙ্কায় পুরো এলাকায় ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে।

এই ঘটনা বান্নুর দুর্গম পাহাড়ি অঞ্চলে চলমান নিরাপত্তা সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে।

সূত্রঃ দ্য ডনের।