মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আর্জেন্টিনা-মিশর ম্যাচ ও ভিএআর বিতর্ক: মুখ খুললেন ফিফা সভাপতি এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনা-মিশর ম্যাচ ও ভিএআর বিতর্ক: মুখ খুললেন ফিফা সভাপতি পঞ্চগড়ে কৃষি ব্যাংকে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে কৃষি ব্যাংকে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি এইমাত্রঅন্যান্য সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি নতুন দায়িত্ব পেলেন ৭ মন্ত্রী এইমাত্রঅন্যান্য নতুন দায়িত্ব পেলেন ৭ মন্ত্রী বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এইমাত্রঅন্যান্য বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী
অন্যান্য

আন্তর্জাতিক বাউল ও লোকসাংস্কৃতিক উৎসব ২০২৬: বাংলা সংস্কৃতিকে বিশ্বমঞ্চে উপস্থাপনের উদ্যোগ

প্রতিবেদক:
আন্তর্জাতিক বাউল ও লোকসাংস্কৃতিক উৎসব ২০২৬: বাংলা সংস্কৃতিকে বিশ্বমঞ্চে উপস্থাপনের উদ্যোগ

বাংলা বাউল ও লোকসংস্কৃতির ঐতিহ্য, দর্শন, সংগীত এবং সাংস্কৃতিক বিনিময়কে আন্তর্জাতিক পরিসরে আরও বিস্তৃত করার লক্ষ্যে International Baul and Folk Cultural Festival UK-2026 উপলক্ষে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উৎসবের সার্বিক কর্মসূচি, উদ্দেশ্য, আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়, সেমিনার, বাউল ও লোকগানের কর্মশালা এবং যুক্তরাজ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব আয়োজন কমিটির উপদেষ্টা ও বাউলশিল্পী বাউল শফি মন্ডল, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি, উৎসবের আহ্বায়ক ও উদীচী ইউকে-এর সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান, সদস্য অধ্যাপক ড. তারেক রেজা, অধ্যাপক ড. জাহিদুল কবীর, শিল্পী ডলি মন্ডল, লেখক, গবেষক ও কণ্ঠশিল্পী সরদার হীরক রাজা, জোহরা জেমিসহ দেশের বিশিষ্ট লেখক, গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পীবৃন্দ।

বক্তারা বলেন, বাউল দর্শন কেবল একটি সংগীতধারা নয়; এটি মানবতা, সাম্য, সহনশীলতা, প্রেম এবং আত্ম-অন্বেষণের এক অনন্য জীবনদর্শন। বিশ্বায়নের এই সময়ে বাংলা ভাষা, বাউল দর্শন ও লোকঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুসংগঠিতভাবে উপস্থাপন এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আন্তর্জাতিক উৎসবের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১০ জুলাই যুক্তরাজ্যের ম্যানচেস্টারে UK Management College-এ অনুষ্ঠিত হবে।

১৫ জুলাই স্কটল্যান্ডে বাউল ও লোকসংগীত বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান, ১৮ জুলাই লন্ডনের Queen Mary University-এ আন্তর্জাতিক সেমিনার ও বাউল- লোকসংগীত কর্মশালা এবং ১৯ জুলাই লন্ডন টাউন হল-এ আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে উৎসবের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, উৎসবে বাংলাদেশ ও যুক্তরাজ্যের শিল্পী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠক এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি বাউল দর্শন, বাংলা ভাষা ও লোকঐতিহ্য নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা, সাংস্কৃতিক কূটনীতি এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, International Baul and Folk Cultural Festival UK-2026 যৌথভাবে আয়োজন করছে UK Management College (UK), বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, উদীচী ইউকে (Udichi UK) এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসবের মাধ্যমে বাংলা বাউল দর্শন, লোকসংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বমঞ্চে আরও সুদৃঢ় অবস্থান লাভ করবে এবং বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক নতুন মাত্রা অর্জন করবে।