মূল লেখায় যান
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার পরিকল্পিত ঢাকার স্বপ্ন থমকে, ড্যাপ বাস্তবায়নে রাজউককে আইনি নোটিশ এইমাত্রঅন্যান্য পরিকল্পিত ঢাকার স্বপ্ন থমকে, ড্যাপ বাস্তবায়নে রাজউককে আইনি নোটিশ ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত এইমাত্রঅন্যান্য ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য ২৯ মামলার আসামি ফরহাদ মন্ডল গ্রেপ্তার সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  এইমাত্রঅন্যান্য সালথায় খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও  তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড এইমাত্রঅন্যান্য তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, থানার এসআই ক্লোজড বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক এইমাত্রঅন্যান্য বাঘারপাড়ায় ছাত্রলীগ সহ-সভাপতি তামিম আটক ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার এইমাত্রঅন্যান্য ডোপ টেস্টে মাদকসেবী শনাক্ত, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বহিষ্কার
অন্যান্য

শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

প্রতিবেদক:
শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা

নাটকীয় এক জয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ের পর এবার তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। তবে মাঠের এই সাফল্যের মধ্যেই এসেছে বড় এক ধাক্কা—ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছে লিওনেল স্কালোনির দল।

মিশরের বিপক্ষে জয় পেলেও আর্জেন্টিনা আর বিশ্বের এক নম্বর দল নেই। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে ফ্রান্স আবারও লাইভ ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে।

সর্বশেষ লাইভ র‌্যাঙ্কিং অনুযায়ী, ফ্রান্সের পয়েন্ট ১৯২৫.৮৬, আর আর্জেন্টিনার ১৯২৫.১৫। মাত্র ০.৭১ পয়েন্টের ব্যবধানে দুই নম্বরে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তৃতীয় স্থানে রয়েছে স্পেন, তাদের সংগ্রহ ১৯১২.৩৪ পয়েন্ট।

বিশ্বকাপ চলাকালীন প্রতিটি ম্যাচের ফলাফলের ভিত্তিতে লাইভ র‌্যাঙ্কিং নিয়মিত হালনাগাদ হচ্ছে। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ফলাফলের ওপর নির্ভর করে শীর্ষস্থান আবারও হাতবদল হতে পারে, বিশেষ করে দুই দলই এখনও শিরোপার লড়াইয়ে টিকে রয়েছে।

বিশ্বকাপ শুরুর আগে সর্বশেষ আন্তর্জাতিক বিরতির পর আর্জেন্টিনাই ছিল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। তখন প্রীতি ম্যাচে ফ্রান্স আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হারে এবং স্পেন ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে মূল্যবান রেটিং পয়েন্ট হারায়। অন্যদিকে হন্ডুরাস ও আইসল্যান্ডকে হারিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করে এক নম্বর দল হিসেবেই বিশ্বকাপে আসে আর্জেন্টিনা।

তবে শেষ ষোলোর পর বদলে গেছে সেই চিত্র। আপাতত শীর্ষে ফ্রান্স, দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। যদিও দুই দলের পয়েন্টের ব্যবধান এতটাই সামান্য যে কোয়ার্টার ফাইনালের ফলেই আবারও র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন দেখা যেতে পারে।