মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আর্জেন্টিনা-মিশর ম্যাচ ও ভিএআর বিতর্ক: মুখ খুললেন ফিফা সভাপতি এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনা-মিশর ম্যাচ ও ভিএআর বিতর্ক: মুখ খুললেন ফিফা সভাপতি পঞ্চগড়ে কৃষি ব্যাংকে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে কৃষি ব্যাংকে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি এইমাত্রঅন্যান্য সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি নতুন দায়িত্ব পেলেন ৭ মন্ত্রী এইমাত্রঅন্যান্য নতুন দায়িত্ব পেলেন ৭ মন্ত্রী বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এইমাত্রঅন্যান্য বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী
অন্যান্য

গোপালপুরের ডগা বিলে অভিযান, এক হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ

প্রতিবেদক:
গোপালপুরের ডগা বিলে অভিযান, এক হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর বিলডোগা এলাকার ডগা বিলে অবৈধভাবে চায়না জাল পেতে মাছ ধরার অভিযোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রায় ১,০০০ (এক হাজার) মিটার চায়না জাল জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, মো. নাজমুল হক এবং পুলিশের সদস্যরা। অভিযানকালে ডগা বিলে তল্লাশি চালিয়ে অবৈধভাবে ব্যবহৃত প্রায় ১,০০০ মিটার চায়না জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ চায়না জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্য সম্পদ সংরক্ষণে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।