মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান আর্জেন্টিনা-মিশর ম্যাচ ও ভিএআর বিতর্ক: মুখ খুললেন ফিফা সভাপতি এইমাত্রঅন্যান্য আর্জেন্টিনা-মিশর ম্যাচ ও ভিএআর বিতর্ক: মুখ খুললেন ফিফা সভাপতি পঞ্চগড়ে কৃষি ব্যাংকে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি এইমাত্রঅন্যান্য পঞ্চগড়ে কৃষি ব্যাংকে সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় তদন্ত কমিটি শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি এইমাত্রঅন্যান্য সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন কুড়িগ্রাম-১ আসনের এমপি নতুন দায়িত্ব পেলেন ৭ মন্ত্রী এইমাত্রঅন্যান্য নতুন দায়িত্ব পেলেন ৭ মন্ত্রী বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এইমাত্রঅন্যান্য বরগুনায় আন্তর্জাতিক কমিউনিটি প্যারামেডিক দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য ক্ষতিগ্রস্ত ব্যাংকের আমানতকারীরা সুদসহ টাকা ফেরত পাবেন: অর্থমন্ত্রী
অন্যান্য

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের খোরমোজ এলাকার আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। বুধবার (৮ জুলাই) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি।

প্রতিবেদন অনুযায়ী, বুশেহর প্রদেশের আকাশে মার্কিন বাহিনীর অনুপ্রবেশের জবাবে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পাশাপাশি ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এমকিউ-৯ রিপার যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক সশস্ত্র ড্রোন, যা জেনারেল অ্যাটমিকস অ্যারোনটিক্যাল সিস্টেমস নির্মাণ করে। নজরদারি ও নির্ভুল হামলার জন্য ব্যবহৃত এই ড্রোনটি টানা প্রায় ২৭ ঘণ্টা ৫০ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম। এতে হেলফায়ার ক্ষেপণাস্ত্র ও লেজার-নির্দেশিত বোমা বহনের সক্ষমতা রয়েছে। একটি এমকিউ-৯ ড্রোনের মূল্য প্রায় ৩ থেকে ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩৫০ কোটি টাকার সমান।

এদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে যুক্তরাষ্ট্র সম্প্রতি ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর পরপরই আইআরজিসি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করল।

অন্যদিকে বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে ন্যাটো সম্মেলনে তিনি ইরানের বর্তমান শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, তিনি আর তেহরানের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না।

তবে ইরানের ড্রোন ভূপাতিতের দাবিটি এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্রও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি