মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বাংলাদেশ

সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত মোহাম্মদ আকতার কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজু-আমতলী বিওপির একজন নায়েক।

রোববার (১২ অক্টোবর) সকালে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির একটি টহল দল ৪০ ও ৪১ নম্বর পিলারের মাঝামাঝি অবস্থানে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আকতারের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

বিজিবির অন্যান্য সদস্যরা দ্রুত আহত সহকর্মীকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে (রামু) পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তজুড়ে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত ও আরাকান আর্মির মাইন স্থাপনের কারণে বাইশফাঁড়িসহ আশপাশের এলাকা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।