মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি এইমাত্রঅন্যান্য নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি এইমাত্রঅন্যান্য মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর এইমাত্রঅন্যান্য নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ এইমাত্রঅন্যান্য বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান এইমাত্রঅন্যান্য দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
বাংলাদেশ

১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীকের সিদ্ধান্ত জানাতে হবে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
১৯ অক্টোবরের মধ্যে এনসিপিকে বিকল্প প্রতীকের সিদ্ধান্ত জানাতে হবে

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি তাদের পছন্দের প্রতীক নির্বাচন কমিশনের বিধিমালার তালিকা থেকে না জানায়, তাহলে কমিশন নিজস্ব বিবেচনায় বিকল্প প্রতীক নির্ধারণ করবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, ১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক নিশ্চিত করতে হবে, নয়তো ইসি নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করছে, শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই।

জামায়াতসহ কয়েকটি দলের গণভোট আয়োজনের দাবি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, গণভোট সংক্রান্ত সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে এবং সেই অনুযায়ী ইসি কাজ করবে।

এর আগে, ইসি এনসিপিকে ৫০টি অনুমোদিত প্রতীক থেকে পছন্দের প্রতীক বাছাই করার জন্য চিঠি পাঠিয়েছিল। তবে এনসিপি জানিয়েছে, তারা শাপলা প্রতীকের বাইরে অন্য কোনো প্রতীকে নিবন্ধন গ্রহণ করবে না।