মূল লেখায় যান
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা এইমাত্রঅন্যান্য খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন এইমাত্রঅন্যান্য প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার এইমাত্রঅন্যান্য দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের এইমাত্রঅন্যান্য ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? এইমাত্রঅন্যান্য কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়? তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী এইমাত্রঅন্যান্য তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ এইমাত্রঅন্যান্য সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ
আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল সংঘাত: তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত ইসরায়েলিরা

প্রতিবেদক: মুশফিকুর রহমান
ইরান-ইসরায়েল সংঘাত: তীব্র ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত ইসরায়েলিরা

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনার পর পুরো ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে, এবং ইসরায়েলিরা নিরাপদ স্থানে যাওয়ার জন্য তড়িঘড়ি করে আশ্রয় নিচ্ছেন।

রয়টার্সের সংবাদকর্মীরা ইসরায়েল ও জর্ডান সীমান্তবর্তী এলাকা থেকে জানিয়েছেন, তারা ইসরায়েলের আকাশে প্রায় একশোর বেশি ক্ষেপণাস্ত্র দেখেছেন।

এদিকে, ইসরায়েলের জাতীয় টেলিভিশনের এক সংবাদকর্মীকে খবর প্রচারের সময় সরাসরি মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেছে। ইসরায়েলের সেনাবাহিনী সবাইকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করেছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করে জানিয়েছিল যে, ইরান থেকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হতে পারে। হামলার সময় নাগরিকদের নিরাপদ কক্ষে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, লেবাননে ইসরায়েলের বোমা হামলায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর তেহরান প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছিল।