কাতারের আমিরের কাছে দুঃখ প্রকাশ করলেন ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রঅন্যান্য
বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর
এইমাত্রঅন্যান্য
খাবারের দাম আকাশছোঁয়া, বাংলাদেশ-পাকিস্তানে ছোট হচ্ছে মানুষের খাবারের তালিকা
এইমাত্রঅন্যান্য
প্রতিরক্ষা আইনে বড় বদল, যুদ্ধের প্রস্তুতিতে চীন
এইমাত্রঅন্যান্য
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার
এইমাত্রঅন্যান্য
ভাইকে বহিষ্কারের দাবি এমপি বাবুলের
এইমাত্রঅন্যান্য
কখন ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়?
এইমাত্রঅন্যান্য
তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে: এলজিআরডি মন্ত্রী
এইমাত্রঅন্যান্য
সুদের টাকা ও মামলাকে কেন্দ্র করে জাবি শিক্ষার্থীর মাকে হয়রানি অভিযোগ

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আল উদেইদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার টেলিফোনে কাতারের আমিরের সঙ্গে কথা বলেন তিনি। খবর আল-জাজিরার।
কাতারের আমিরের দপ্তর (দিওয়ান) থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফোনালাপে স্পষ্ট করেন যে, “হামলার লক্ষ্য কাতার বা কাতারের জনগণ ছিল না। বরং হামলার টার্গেট ছিল কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি আল উদেইদ।”
তিনি আরও বলেন, “এই হামলা কাতারের জন্য কোনো হুমকি নয়।” পাশাপাশি তিনি কাতারকে একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে উল্লেখ করে দ্বিপাক্ষিক সম্পর্ক অটুট রাখার ওপর গুরুত্ব দেন।
পেজেশকিয়ান আশা প্রকাশ করেন, কাতার-ইরান সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব ও সুপ্রতিবেশীসুলভ আচরণের ভিত্তিতে এগিয়ে যাবে।
গত সোমবার ইরান কাতারের মাটিতে অবস্থিত আল উদেইদ ঘাঁটিতে ১৯টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশটির প্রতিরক্ষা বাহিনী ১৮টি ক্ষেপণাস্ত্র সফলভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে।
এই ঘটনার পর উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে আশঙ্কা করছে কূটনৈতিক মহল।