মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:১২ অপরাহ্ন
শিরোনাম
নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি এইমাত্রঅন্যান্য নারী কৃষকের জন্য সুনির্দিষ্ট অভিযোজন অর্থায়নের দাবি বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি এইমাত্রঅন্যান্য বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ এইমাত্রঅন্যান্য ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি এইমাত্রঅন্যান্য মোংলায় কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর ৭০তম জন্মবার্ষিকী পালন, স্বাধীনতা পদকের দাবি নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর এইমাত্রঅন্যান্য নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল নারীর শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর এইমাত্রঅন্যান্য শীত আসছে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ এইমাত্রঅন্যান্য বিশ্বব্যাংক-আইএমএফের চোখে ফ্যামিলি ও কৃষক কার্ড সরকারের কাযর্করী পদক্ষেপ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান এইমাত্রঅন্যান্য দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে ৫ হাজার কিলোমিটার দূরে আঘাত হানার মিসাইল পরীক্ষা ভারতের

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
বঙ্গোপসাগরে ৫ হাজার কিলোমিটার দূরে আঘাত হানার মিসাইল পরীক্ষা ভারতের

বঙ্গোপসাগরের পাশে ওড়িশা উপকূল থেকে ৫ হাজার কিলোমিটার দূরে আঘাত হানার মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার (২০ আগস্ট) ওড়িশার চান্দিপুরের ইন্টেগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে ‘অগ্নি-৫’ নামে মাঝারি পাল্লার মিসাইলটি সফলভাবে পরীক্ষা করে নয়াদিল্লি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আজ ওড়িশার চান্দিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে মাঝারি-পাল্লার ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি ৫’ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মিসাইলটির সব কার্যক্ষম ও প্রযুক্তিগত মানদণ্ড সম্পূর্ণরূপে যাচাই করা গেছে।”

মিসাইলটি তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইলটি ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে উৎপাদনকারীরা।

এটি ভারতের ‘অগ্নি’ মিসাইল সিরিজের মধ্যে সর্বাধুনিক। এটি ১ দশমিক ৫ টনের পারমাণবিক বোমাসহ ছোড়া যাবে। মিসাইলটি তৈরি করা হয়েছে হালকা পদার্থ দিয়ে। যা এটির নির্ভরযোগ্যতা বাড়িয়েছে।

অগ্নি ৫ মিসাইলটি মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল (এমআইআরভি) প্রযুক্তিতে সমৃদ্ধ। এই প্রযুক্তির ফলে একটি মাত্র মিসাইল বিবিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক ওয়ারহেড বহন করে আঘাত হানতে সক্ষম হয়, যা এর কৌশলগত কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

নিখুঁতভাবে লক্ষ্যভেদ করার জন্য এই মিসাইলটিতে রিং লেজার জাইরোস্কোপ-ভিত্তিক ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম (আরএলজি-আইএনএস) এবং একটি মাইক্রো-ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম (এমআইএনজিএস) ব্যবহার করা হয়েছে। ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ন্যাভিক এবং আমেরিকার জিপিএস এই দুটি সিস্টেমকে আরও শক্তিশালী করেছে।

মিসাইলটিকে একটি তিন ধাপের কঠিন জ্বালানি চালিত প্রপালশন সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এটি একটি ক্যানিস্টারাইজড প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ করা হয়। এর ফলে মিসাইলটি খুব দ্রুত মোতায়েন করা যায়, সহজে সংরক্ষণ করা যায় এবং এর গতিশীলতাও অনেক বেশি থাকে।

সূত্র: ইন্ডিয়া টুডে