মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
আন্তর্জাতিক

নির্দিষ্ট অর্থে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, যত টাকা লাগবে

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
নির্দিষ্ট অর্থে আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, যত টাকা লাগবে

বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের জন্য সুযোগ দিয়ে থাকে সৌদি আরব। মূলত রেসিডেন্সি পোগ্রামের আওতায় এ সুযোগ মেলে। যা ‘সৌদি গ্রিন কার্ড’ নামেও পরিচিত। এই প্রোগ্রামের আওতায় বিদেশি নাগরিকরা কোনো স্থানীয় স্পন্সর বা কফিল  ছাড়াই দেশটিতে বসবাস, কাজ এবং ব্যবসার সুযোগ পান। দেশটির ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী এবং বিদেশি মেধা ও বিনিয়োগকে আকৃষ্ট করা।

এই প্রোগ্রামের সুবিধাগুলো কী কী?

যদি আপনি এ রেসিডেন্সি পোগ্রামের আওতায় যান তাহলে আপনি পাবেন—

  • পরিবার নিয়ে সৌদি আরবে থাকার সুযোগ।
  • নিজস্ব ব্যবসা শুরু করার বা যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করার স্বাধীনতা।
  • সৌদিতে সম্পত্তি কেনা ও তার মালিকানা লাভের সুযোগ (তবে মক্কা, মদিনা ও সীমান্ত এলাকার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না)।
  • নিজ দেশ থেকে অবাধে আসা-যাওয়ার সুবিধা।
  • স্ত্রী ও সন্তানদের স্পন্সর করার সুযোগ।

রেসিডেন্সির প্রকারভেদ

এই প্রোগ্রামের অধীনে দুই ধরনের রেসিডেন্সি পাওয়া যায়—

স্থায়ী রেসিডেন্সি: এর জন্য এককালীন আপনাকে ৮ লাখ সৌদি রিয়াল ফি দিতে হবে। যা বাংলাদেশি অর্থে প্রায় ২ কোটি ৫৯ লাখ টাকার সমান। এই রেসিডেন্সির মেয়াদ আজীবন বৈধ থাকবে।

নবায়নযোগ্য রেসিডেন্সি: এর জন্য প্রতি বছর ১ লাখ সৌদি রিয়াল দিতে হবে। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩৩ লাখ টাকার সমান। এটি প্রতিবছর নবায়ন করা যাবে।

কারা আবেদন করতে পারবেন?

আবেদনের জন্য আপনার নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে—

  • বয়স ২১ বছরের বেশি হতে হবে।
  • নিজ দেশের বৈধ পাসপোর্ট থাকতে হবে।
  • শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো ফৌজদারি অপরাধের রেকর্ড থাকা যাবে না।
  • বৈধভাবে সৌদি আরবে প্রবেশ করতে হবে।
  • আর্থিক সচ্ছলতার প্রমাণ দেখাতে হবে।

কীভাবে আবেদন করবেন?

আবেদনের প্রক্রিয়াটি খুবই সহজ—

  • প্রথমে পিআর.গভ.এসএ (pr.gov.sa) এই অফিশিয়াল ওয়েবসাইটে যান।
  • সেখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে অনলাইন ফর্মটি পূরণ করুন।
  • প্রয়োজনীয় কাগজপত্র (যেমন: পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, মেডিকেল রিপোর্ট) আপলোড করুন।
  • অনলাইনেই নির্ধারিত ফি জমা দিন।
  • আবেদনের অনুমোদন পেতে ১ থেকে ৩ মাস সময় লাগতে পারে।

গুরুত্বপূর্ণ কিছু বিষয়:

  • আপনি রেসিডেন্সি পেলেও আপনার সন্তানেরা স্বয়ংক্রিয়ভাবে রেসিডেন্সি পাবে না।
  • মক্কা, মদিনা এবং সীমান্ত অঞ্চলের মধ্যে কোনো সম্পত্তি কেনা যাবে না।
  • নবায়নযোগ্য রেসিডেন্সি সময়মতো নবায়ন করতে হবে।

সূত্র: সাচ.পিকে