মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
আন্তর্জাতিক

৬ দেশে আক্রমণের পর ইসরায়েলে পাল্টা হামলা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
৬ দেশে আক্রমণের পর ইসরায়েলে পাল্টা হামলা

ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সেনাবাহিনী প্রতিহত করেছে। সানায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার এ পাল্টা হামলা হলো। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের চলমান হামলার মধ্যে তারাও আক্রান্ত হলো।

তাৎক্ষণিকভাবে কেউ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি। তবে ২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় গণহত্যা যুদ্ধ শুরু করার পর ইরান-সমর্থিত হুথিরা ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। খবর ডেইলি সাবাহ’র।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এর আগে বুধবার বিদ্রোহী-অধিষ্ঠিত রাজধানী সানায় হুথি সশস্ত্র বাহিনীর ওপর ইসরায়েল হামলা করে। জওফ প্রদেশের একটি হুথি কমপ্লেক্সসহ বেশ কিছু স্থানে হামলা হয়।

হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহি বলেছেন, সানায় ২৮ জন নিহত এবং ১১৩ জন আহত হন। একই সময় সৌদি আরবের সীমান্তবর্তী জাওফে সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

গত মাসে সানা এলাকায় একটি সরকারি সভায় ইসরায়েল হামলা করে। ওই হামলায় হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাবি, ৯ জন মন্ত্রী এবং দুজন মন্ত্রিসভার কর্মকর্তা নিহত হন।

প্রসঙ্গত, কাতারে হামলা চালানোর বিষয়টি ছিল ইসরায়েলের বৃহৎ পরিকল্পনার অংশ। গত ৭২ ঘণ্টার ব্যবধানে তেল আবিব ছয়টি দেশের ওপর হামলা চালায়। যার মধ্যে রয়েছে- ফিলিস্তিন, সিরিয়া, তিউনিশিয়া, লেবানন, কাতার ও ইয়েমেন। গত সোমবার থেকে এই হামলা শুরু করে ইসরায়েল। এদিন গাজায় ইসরায়েলি হামলায় ১৫০ জন নিহত এবং ৫৪০ জন আহত হয়।