মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
আন্তর্জাতিক

যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-কানাডার স্বীকৃতিতে উচ্ছ্বসিত গাজাবাসী

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
যুক্তরাজ্য-অস্ট্রেলিয়া-কানাডার স্বীকৃতিতে উচ্ছ্বসিত গাজাবাসী

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। রোববার (২১ সেপ্টেম্বর) প্রায় একইসঙ্গে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রের স্বীকৃতি দেয় পশ্চিমা বিশ্বের শক্তিধর এ তিন দেশ।

এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষ। তাদের আশা, এরমাধ্যমে এক সময় নিজস্ব দেশ পাবে তারা এবং গাজায় দখলদার ইসরায়েলের চলমান বর্বর যুদ্ধ বন্ধ হবে।

উচ্ছ্বাসকার প্রকাশকারীদের একজন হলে ৬২ বছর বয়সী ক্যানসার রোগী আইদা আল-সাফাদি। তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, “আমি অনেক খুশি। আমার মনে হচ্ছে একটি দেশ হিসেবে এটি আমাদের জন্য একটি নতুন শুরু হবে। যেটি একদিন তার সার্বভৌমত্ব ফিরে পাবে।”

তার মেয়ের জামাই আব্দুল্লাহ আবু রাবি বলেছেন, “এই খবরের জন্য আমরা ৭ অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে অপেক্ষা করছি। এ স্বীকৃতি ইসরায়েলের ওপর যুদ্ধ বন্ধের চাপ তৈরি করবে।”

তিনি আরও বলেন, “আমাকে বলতে হবে স্বীকৃতির সিদ্ধান্ত এসেছে দেরিতে। তবে আমি বলব স্বীকৃতি না দেওয়ার চেয়ে দেরি ভালো।”

তবে ফিলিস্তিনকে এ তিন দেশের স্বীকৃতি এ মুহূর্তে বাস্তবে কোনো কিছু পরিবর্তন করবে কি না এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ৩০ বছর বয়সী আব্দুল্লাহ আবু রাবি।

তিনি বলেন, “মানুষ এখনো ক্ষুধার্থ থাকছে এবং লড়াই চলছে। দেখা যাক আগামী কয়েকদিনে পরিস্থিতির পরিবর্তন হয় কি না।”

অপরদিকে পশ্চিমতীরের রামাল্লাহতে এ স্বীকৃতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন। তবে তাদের শঙ্কা, দখলদার ইসরায়েল তাদের নিয়ন্ত্রণ শক্তিশালী করতে পশ্চিমতীরে বর্বরতা বাড়িয়ে দিতে পারে।

সূত্র: বিবিসি