মূল লেখায় যান
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা এইমাত্রঅন্যান্য বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির এইমাত্রঅন্যান্য বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ এইমাত্রঅন্যান্য সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা এইমাত্রঅন্যান্য ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি এইমাত্রঅন্যান্য হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড এইমাত্রঅন্যান্য ফরিদপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য সখীপুরে ১৩ বছরের কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি এইমাত্রঅন্যান্য শারদীয় দুর্গাপূজা: নড়াইলে ৫৪৩টি মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি
আন্তর্জাতিক

ইসরায়েলের হয়ে কাজ করা ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ইসরায়েলের হয়ে কাজ করা ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিতে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিগুলোর ডাটাবেসের আপডেট প্রকাশ করেছে জাতিসংঘ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত তালিকায় ১১টি দেশের ১৫৮টি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

আলজাজিরা, রয়টার্স ও ফ্রান্স-২৪-এর প্রতিবেদনে বলা হয়, নতুন তালিকায় এয়ারবিএনবি, বুকিং ডটকম, মটোরোলা সলিউশন্স এবং ট্রিপ অ্যাডভাইজরের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানও রয়েছে। তবে আলস্টম, ওপোডোসহ কয়েকটি প্রতিষ্ঠান এবার বাদ পড়েছে।

অভিযুক্ত বেশিরভাগই কোম্পানিই ইসরায়েলভিত্তিক। কিছু কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রভিত্তিক। এসব কোম্পানি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের ভূমি দখলে সহায়তা করছে।

কোম্পানিগুলো ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েলের হয়ে নির্মাণকাজ, নজরদারি, উচ্ছেদ বা কৃষিজমি ধ্বংসের মতো কার্যক্রমে জড়িত।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বলছে, ২০২৩ সালে প্রকাশিত তালিকার সর্বশেষ আপডেট এটি। এবার ৬৮টি নতুন কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়েছে। আগের তালিকা থেকে সাতটিকে বাদ দেওয়া হয়েছে। কারণ তারা আর কোনো সংশ্লিষ্ট কার্যকলাপের সঙ্গে জড়িত নেই।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন নীতি যুদ্ধাপরাধের শামিল। দখলদারদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।